1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শ্রীলঙ্কায় ছয় বাংলাদেশি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শ্রীলঙ্কায় ছয় বাংলাদেশি গ্রেপ্তার

প্রতিনিধি

শ্রীলঙ্কায় গিয়ে ভিসার শর্ত লঙ্ঘন করায় ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার দিকে শ্রীলঙ্কার পুলিশ দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশ থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।

বুধবার দেশটির পুলিশের এক কর্মকর্তা বলেছেন, তারা বাংলাদেশি ছয় নাগরিককে গ্রেপ্তার করেছেন। এই বাংলাদেশিদের বিরুদ্ধে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

শ্রীলঙ্কার পুলিশ বলেছে, বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী সিডুয়া এলাকার একটি বাসভবন থেকে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বয়স ১৮ থেকে ৪৩ বছরের মধ্যে।

এই বাংলাদেশিদের বিরুদ্ধে বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে লঙ্কান পুলিশ।

এর আগে, গত মঙ্গলবার শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্র ভিজথা হেরাথ বলেন, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অতিরিক্ত সময় ধরে শ্রীলঙ্কায় অবস্থান করছেন অথবা ভিসা বিধি লঙ্ঘন হয় এমন কার্যকলাপে যে বিদেশিরা জড়িয়ে পড়ছেন, সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে।

সূত্র: আইএএনএস, সিনহুয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!