1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিনিধি

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ফুটবল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের বি.এন.পি মনোনীত প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান। এতে নিয়ামতপুর উপজেলার ৮ টি ইউনিয়নের ফুটবল একাদশ অংশ নেয়। এ খেলায় ট্রাইবেকারের মাধ্যমে হাজীনগর ইউনিয়ন ফুটবল একাদশ চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এসময় শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন কাজীর সঞ্চালনায় ও নিয়ামতপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ইসাহাক আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক মামুনুর রশিদ, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম বাচ্চু, সহ-যুগ্ম আহবায়ক ও রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু,পাড়ইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, চন্দননগর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম,বাহাদুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর রাসেল এবং শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান মিলন প্রমূখ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা বদিউজ্জামান, নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফিউল্লাহ সোনার, নিয়ামতপুর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নূহ আলম,সাবেক ছাত্রদল নেতা কাউছারুল ইসলাম রতন এবং তোতাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!