1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কারওয়ান বাজারে সব‌জির দাম বাড়াচ্ছে ১২০০ ফড়িয়া ব্যবসায়ী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কারওয়ান বাজারে সব‌জির দাম বাড়াচ্ছে ১২০০ ফড়িয়া ব্যবসায়ী

প্রতিনিধি

কারওয়ান বাজারের ট্রাক থে‌কে সবজি নামা‌নোর পর ৬-৭ বার হাতবদল হয়। প্রত্যেকবার হাতবদলে বাড়া‌নো হচ্ছে দাম। এর স‌ঙ্গে জ‌ড়িত ১২০০ ফড়িয়া ব্যবসায়ী। যা‌দের কো‌নো লাইসেন্স নেই। তারা পণ্য ক্রয়-বিক্রয়ের কো‌নো রশিদ দেয় না। এই সু‌যো‌গে আড়তদারদের যোগসাজশে পাইকারি, বেপারী, খুচরা ব্যবসায়ী সবাই মি‌লেমি‌শে বাড়া‌চ্ছে পণ্যের দাম।

শ‌নিবার (১২ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজা‌রে অভিযানে এমন তথ্য উঠে আসে। অ‌ভিযান প‌রিচালনা ক‌রে পণ্যের দাম নিয়ন্ত্রণে বা‌ণিজ্য মন্ত্রণালয় গ‌ঠিত বিশেষ টাস্কফোর্স ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের পক্ষ থে‌কে জানা‌নো হয়, শ‌নিবার ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পিঁয়াজ, রসুন, আদা ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

রাজধানীর কারওয়ান বাজার ও বনানী কাঁচাবাজারে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর অভিযান প‌রিচালনা ক‌রেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালামের নেতৃত্বে এক‌টি টিম।

অভিযানে দেখা যায়, কারওয়ান বাজারে সবজির ট্রাক রাত ১২টায় আসে এবং ট্রাক থেকে ৬ থে‌কে ৭ বার হাতবদল হয়ে পাইকারি পর্যায়ে পৌঁছায়। সেখানে অবৈধ ফড়িয়া ব্যবসায়ী আছে প্রায় ১২০০ জন, যাদের কোনো লাইসেন্স, রশিদ বই এবং স্টক রেজিস্টার নেই।

অভিযানে উঠে আসে, দ্রব্যমূল্য বৃদ্ধিতে আড়তদারদের সংশ্লিষ্টতা রয়েছে এবং আড়তদারদের যোগসাজশে পাইকারি, বেপারী, খুচরা ব্যবসায়ী সবাই একত্রে দ্রব্যমূল্য বাড়াচ্ছে।

পরে বনানী কাঁচা বাজারে দেখা যায়, উত্তর সিটি কর্পোরেশন থেকে দোকান বরাদ্দ প্রাপ্তরা নিজে ব্যবসা না করে বরাদ্দপ্রাপ্ত পজিশন ভাড়া দিচ্ছে ২৫ হাজার থেকে ৩৬ হাজার টাকার। বিনিময়ে যা খুচরা বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব অপরাধ ৮ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়া এদিন সারা দেশের ৩৬ জেলায় অধিদপ্তরের ৪২টি টিমের পরিচালিত অভিযানে ৮৭টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!