1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন বুলেটবিদ্ধ অসহায় সুজন - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন বুলেটবিদ্ধ অসহায় সুজন

প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন লক্ষ্মীপুরের কলেজছাত্র খালেদ মাহমুদ সুজন। তার ঘাড়,গলা ও পুরো শরীর জুড়ে এখনও ৮টি বুলেট রয়ে গেছে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেনা পরিবার। দেশে তার চিকিৎসা করানো সম্ভব নয়। বিদেশে উন্নত চিকিৎসার মাধ্যমে শরীর থেকে গুলিগুলো বের করলেই তার জীবন বাঁচানো সম্ভব। অন্যথায় অকালে মৃত্যুরকোলে ঢলে পড়তে পারেসুজন।

সদর উপজেলার চররুহিতা এলাকার বুদ্ধি প্রতিবন্ধি হতদরিদ্র শাহীন কাদিরের ছেলে ও উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের এইচএসসি অধ্যায়নরত শিক্ষার্থী খালেদ মাহমুদ সুজন(১৯)। তার ছোট দুই ভাই সোহান হোসেন ও শিহাব হোসেন। দুই ভাইয়ের মধ্যে সোহান হোসেনও বাবার মতো বুদ্ধি প্রতিবন্ধি। অপরভাই শিহাব ৮ম শ্রেনীতে পড়ালেখা করছে। মা-বাবাসহ পাঁচজনের সংসার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন খালেদ মাহমুদ সুজন। পরিবারের পাঁচ সদস্যের আহার এবং নিজের পড়াশোনার খরচ জোগাতে খ-কালীন একটি ব্যবসা-প্রতিষ্ঠানে চাকুরি করতেনতিনি।

গত ৪ আগস্ট। সরকার পতনের আন্দোলন যখন তুঙ্গে, তখন সারাদশের মতো লক্ষ্মীপুরও শ্লোগানে শ্লোগানে উত্তাল। শহরের মাদাম ব্রীজ ও তমিজ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে সহপাঠিদের সাথে অংশ নেয় কলেজ শিক্ষার্থী খালেদ মাহমুদ সুজন। এসময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা ও এলোপাতাড়ি গুলি চালায়। এক পর্যায়ে শহরের নিজ বাসভবনের ছাদ থেকে প্রকাশ্যেই সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু হয়। এতে খালেদ মাহমুদ সুজনসহ তিনশর বেশি শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। এসময় মারা যায় চার শিক্ষার্থী। গুলিবিদ্ধ সুজনকে প্রথমে লক্ষ্মীপুর সদর পরে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করে অপারেশনের মাধ্যমে দুইটি গুলি বের করা হয়। এখনো তার ঘাড়-গলা ও ফুসফুসসহ শরীরের বিভিন্ন স্থানে ৮টি গুলি রয়েছে। যেগুলো এখনো বের করা সম্ভব হয়নি। শরীরে এসব গুলি নিয়ে বাড়িতে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না বুদ্ধি প্রতিবন্ধি তার পিতা।

সম্প্রতিসরেজমিনে চররুহিতার তাজুল ইসলাম ভূঁইয়া বাড়িতে গিয়ে দেখা যায়, গুলিবিদ্ধ শিক্ষার্থী খালেদ মাহমুদ সুজনকে কফিল উদ্দিন ও আজাদ চৌধুরী নামে দুইজন তাদের কাঁধে ভর দিয়ে ঘর থেকে বের করছেন। কোনভাবেই সুজন দাড়াঁতে পারছেন না। পাশে তার বুদ্ধিপ্রতিবন্ধীবাবা এবং শাহীন কাদির ও ছোটভাই সোহান দাঁড়িয়ে রয়েছেন। এ সময়ে তাদের দুইজনকে চোখের পানি মুছতে দেখা গেছে।

খালেদ মাহমুদ সুজন জানান, স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনে ডাকা সব কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। গত ৪ আগস্ট দুপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে তার শরীরে ১০টি বুলেট বিদ্ধ হয়। অপারেশন করে দুইটি গুলি বের করলেও ৮টি গুলি এখনো শরীরের ভিতর রয়েছে।

তিনি বলেন, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। এখনও সরকারিভাবে কোন সহায়তা পাইনি।
স্বাভাবিক জীবন ফিরে পেতে সবার সহযোগিতা চান তিনি। জানান, দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে, সেটাই বড় প্রাপ্তি তার। যতই কষ্ট বা যন্ত্রণা হোক,মনে প্রশান্তি রয়েছে। হাসিনার পতনে সকল কষ্ট ভুলে গেছেন।
স্বজন কফিল উদ্দিন ও আজাদ চৌধুরী বলেন, অসহায় এই পরিবারের সদস্যদের এখন খেয়ে না খেয়ে দিন কাটছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সুজন। সে পড়ালেখার পাশাপাশি একটি দোকানে খ-কালীন চাকুরী করে পরিবারের ও পড়ালেখার খরচ চালাচ্ছিলেন। এখন কিভাবে সামনের দিনগুলো যাবে,সে চিন্তায় দিশেহারা পরিবার। সামাজের অর্থবিত্তবানরা তার চিকিৎসায় এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা করেন স্বজনরা।
পাশাপাশি গুলিবর্ষণকারী সন্ত্রাসী সালাউদ্দিন টিপুসহ জড়িতদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী জানান তারা। এছাড়াসুজনকে দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের কাছেও দাবি জানান আহত শিক্ষার্থীর স্বজনরা।

এদিকে ঘটনার দিন সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা.মো. জয়নাল আবেদিন বলেন, দেশে খালেদ মাহমুদ সুজনের চিকিৎসা সম্ভব নয়। প্রতিটি গুলি খুব ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। গুলির কারণে শরীরে ইনফেকশন দেখা দিলে সুজনের জীবনহানিও ঘটতে পারে।

এদিকে জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় একাধিক মামলা হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকেগ্রেফতার করা হয়েছে। ছাত্রদের ওপর হামলাকারীরা ছাড় পাবেনা, তাদের ধরতে ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। অপরাধী যতই বড় বা শক্তিশালী হোক না কেন? ধরা পড়তে হবেই।

জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, বৈষম্য বিরোধী হতাহত শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে জেলা প্রশাসন সব সময় আছে। থাকবে। পাশাপাশি যারা তাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেছে, তাদের কেউই রেহাই পাবে না। তাদের আইনের আওতায় আনা হবে। উদ্ধার করা হবে অবৈধ সকল অস্ত্র। এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!