1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমেরিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত, গুরুতর আহত বাবা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আমেরিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত, গুরুতর আহত বাবা

প্রতিনিধি

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় মাহিদুল ইসলাম সুজন (৩৫) নামে বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন তার বাবা নুর মিয়া। তিনি রাজ্যের ডেট্টয়েট সিটির ডিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে হ্যামট্টামিক ও ডেট্টয়েট শহরের সংযোগস্থল ম্যাকনিকলস ট্রাফিক পয়েন্টে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত সুজন অঙ্গরাজ্যের স্টালিং হাইটস শহরের বাসিন্দা। দেশের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে।

প্রবাসী ও পরিবার সূত্রে জানা যায়, সুজন চার বছর আগে বিয়ে করে আমেরিকায় আসেন। বৃদ্ধ বাবা নুর মিয়াকে এক মাস আগে ভিজিট ভিসায় নিজের কাছে নিয়ে আসেন তিনি। আমেরিকা আসার আগে সুজন ব্যাংকে চাকরি করতেন।

নিহত সুজনের শ্বশুর আবদুল মতিন জানান, সুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ডেট্টয়েট সিটির ডিএমসি হাসপাতাল আনা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) ফরেনসিক রিপোর্ট আসার পর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আহত নুর মিয়ার অবস্থাও গুরুতর।

সুজনের অকাল মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

হ্যামট্টামিক সিটি পুলিশ জানিয়েছে, একটি সাদা গাড়ির যাত্রীদের পুলিশের সন্দেহ হলে আটকের চেষ্টা করা হয়। এ সময় সিগনালে সুজনের গাড়িটি দাঁড়ানো ছিল। পুলিশের তাড়া খেয়ে সাদা গাড়িটি সুজনের দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা দেয়।

এ সময় সুজনের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এ ছাড়া, আরও কয়েকটি গাড়ি সেসময় আঘাতপ্রাপ্ত হয়। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!