1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয়-২৪ উদ্‌যাপন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয়-২৪ উদ্‌যাপন

প্রতিনিধি

গরু-খাসি জবাই করে বিজয়-২৪ উদ্‌যাপন করবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (০৭ অক্টোবর) বিকেলে আয়োজনের জন্য আনা গরু-খাসি নিয়ে বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেন তারা। এ সময় তারা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন।

জানা গেছে, মঙ্গলবার (০৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে বিজয়-২৪ উদ্‌যাপনের মূল অনুষ্ঠান। এদিন ভোরে গরু ও খাসি জবাই করেন হলের শিক্ষার্থীরা। এরপর বিজয় র‍্যালি, ক্রীড়া প্রতিযোগিতা, বিভাগের সাবেক-বর্তমানদের মিলন মেলা ও সন্ধ্যায় ভুড়িভোজের আয়োজন রাখার কথা আছে।

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. তারেক বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের পরিকল্পনা ছিল বড় আয়োজনের মাধ্যমে বিজয়-২৪ উদ্‌যাপন করা। সবার অংশগ্রহণের মাধ্যমে আমাদের বিভাগের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত গরু খাসি ভোজের ফি ২০০ টাকা ধরা হয়েছে। আমরা সাবেক বর্তমানরা একসঙ্গে বিজয় উদ্‌যাপন করবো। এর মাধ্যমে সবার মাঝে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।

আতাউস সালাম নামে আরেক শিক্ষার্থী বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সে উপলক্ষ্যে বিজয়-২৪ উদ্‌যাপন করতে আমরা আনন্দ মিছিল করেছি। আমরা সকল অন্যায়-অপশাসন রুখে দিয়ে ন্যায়, সাম্য ও বৈষম্যেহীন বাংলাদেশ পেতে যাচ্ছি। তাই ব্যবসায় প্রশাসন বিভাগের সবাই এই বিজয় উপভোগ করছি।

ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ  বলেন, শিক্ষার্থীরা বিজয় উদ্‌যাপন করতে চেয়েছে। আমি তাদের সহযোগিতা করছি। পাশাপাশি অনুষ্ঠানকে সফল করতে তাদের একজন হয়ে কাজ করে যাচ্ছি। সবার অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে আমরা এ অনুষ্ঠানকে সফলভাবে বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!