1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হেলমেট বাহিনীর সদস্য মনিরুল গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

হেলমেট বাহিনীর সদস্য মনিরুল গ্রেপ্তার

প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারী হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মনিরুলকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারী হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মো. মনিরুল মোশারফ ওরফে শুভ্রকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা পুলিশ। শুক্রবার রাতে উত্তর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় অভিযান চালিয়ে মনিরুলকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি ছুরি, ৫টি চাপাতি, ৩টি চাকু, ১টি হকিস্টিক, ১টি স্টিলের পাইপ, ১টি লোহার রড, ১টি হাতুরি, ২টি লাল ও কালো রঙের মোটরসাইকেলের হেলমেট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, মনিরুল যাত্রাবাড়ী এলাকার শীর্ষ সন্ত্রাসী শুটার লিটনের অন্যতম সহযোগী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র-জনতার ওপর আক্রমণে উল্লিখিত দেশীয় অস্ত্রগুলো ব্যবহার করে মনিরুল।

গ্রেপ্তার মনিরুলের নিজের কোনো মোটরসাইকেল নেই এমনকি সে মোটরসাইকেল চালাতেও জানেন না। অথচ তার হেফাজত হতে মোটরসাইকেলের দুটি হেলমেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মনিরুলকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!