1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুনামগঞ্জে প্রতি কেজি কাঁচা মরিচ ৫০০ টাকা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সুনামগঞ্জে প্রতি কেজি কাঁচা মরিচ ৫০০ টাকা

প্রতিনিধি

সুনামগঞ্জের বাজারে আজ প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজিতে। গত সপ্তাহেও যে মরিচ বিক্রি হয়েছে ২০০-২২০ টাকা কেজি। আজ সেই কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়ে ৫০০ টাকা হয়েছে। বিক্রেতারা বলছেন, ভারী বৃষ্টিপাত ও সরবরাহের ঘাটতি থাকায় দাম বেড়েছে কাঁচা মরিচের দাম।

শুক্রবার সুনামগঞ্জের সবজি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। মরিচের এমন দাম বৃদ্ধিতে হতাশ ক্রেতারা। কেউ কেউ আবার মরিচ খাওয়া বাদ দিয়ে দেবেন বলছেন। কেউ আবার বলছেন, মরিচ কিনতেই যদি সব টাকা চলে যায় তাহলে কীভাবে হবে? তাই বলে কাঁচা মরিচের এত দাম! বিষয়টি যেন মানতেই পারছেন না বাজারে সবজি কিনতে আসা ক্রেতারা।

বাজার করতে আসা মাহমুদ জানান, ঠেলাগাড়ি ঠেলে দিনে আয় করি ৫০০-৬০০ টাকা। বৃষ্টির কারণে সেই আয় কমেছে। আমার সারাদিনের আয় দিয়েও এক কেজি কাঁচামরিচের দাম হচ্ছে না। মরিচ ৫০০ টাকা কেজি হলে আমরা কীভাবে দিনযাপন করব?

গৃহিণী নাজমা বলেন, মরিচের দামের কারণে আর আজ আর মরিচ কিনিনি। যাওয়ার পথে বোম্বাই মরিচ নিয়ে যাব। দাম কমার আগ পর্যন্ত মরিচ কিনব না।

দাম বাড়ার কারণ সম্পর্কে বিক্রেতারা জানান, টানা বৃষ্টি আর স্থানীয় মরিচের সরবরাহ কম থাকার কারণেই দাম বেড়েছে ।

সবজি বিক্রেতা সবর আলী বলেন, বৃষ্টির কারণে মরিচের সরবরাহ কমে গেছে। তাই দামও বেড়েছে। আমরা তো আর ইচ্ছে করে দাম বৃদ্ধি করিনি। বেশি দামে কিনেছি তাই দামেই বিক্রি করতে হচ্ছে।

ভাসমান সবজি বিক্রেতা রিংকুও বলেন, সারা দেশেই তো বৃষ্টি হচ্ছে। আর মরিচের দাম হঠাৎ করেই বেড়েছে এমন নয়। গত কদিন ধরেই দাম বেড়েছে।

সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, বাজারে কাঁচা মরিচের দাম ৫০০ ছুঁয়েয়ে বলে আমরা শুনেছি। আশপাশের বিভিন্ন জেলায় ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বন্যা বা কোন দুর্যোগ ছাড়া কেন এমন দাম তার খোঁজ নিচ্ছি আমরা। কিন্তু সুনামগঞ্জে ব্যবসায়ীরা যদি সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ায় এমন প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!