1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যেসব মানুষকে হজে না যাওয়ার অনুরোধ জানাল সৌদি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

যেসব মানুষকে হজে না যাওয়ার অনুরোধ জানাল সৌদি

প্রতিনিধি

২০২৫ সালে যারা পবিত্র হজ পালনের পরিকল্পনা করছেন তাদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এতে তারা কিছু শ্রেণিভুক্ত মানুষকে হজে না যাওয়ার অনুরোধ করেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যেসব মানুষের বয়স ৬৫ বছর বা তারও বেশি, কঠিন রোগে আক্রান্ত— যেমন হার্ট, কিডনি, শ্বাসপ্রশ্বাস জনিত সমস্য, ডায়বেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যানসার, খুবই অসুস্থ, গর্ভবতী এবং ১২ বছরের কম বয়সী শিশু তাদের এই বছর হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত।

দেশটি বলেছে, যারা স্বাস্থ্যগত এবং শারীরিকভাবে সুস্থ আছেন শুধুমাত্র তারা যেন হজে আসেন। কারণ আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে।

যেহেতু হজ পালনে প্রায় ২৫ কিলোমিটার পথ হাঁটতে হবে তাই সেই ধরনের শারীরিক সক্ষমতা থাকতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

চলতি বছর হজ করতে গিয়ে প্রায় ১ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগেরই প্রাণ গেছে অতিরিক্ত গরমের মধ্যে হেঁটে। এ বছর যখন হজ অনুষ্ঠিত হয় তখন সৌদিতে অস্বাভাবিকরকম তাপমাত্রা ছিল।

যেসব মানুষ অনুমতি ছাড়া হজ করতে গিয়েছিলেন তারা এই দীর্ঘ পথ হাঁটার পর বিশ্রামের জন্য কোনো জায়গা পাননি। এছাড়া পর্যাপ্ত পানিও পাননি অনেক হজযাত্রী। এতে করে খোলা ময়দানে অসুস্থ হয়ে মারা গেছেন তারা।

পরিস্থিতি এমনও হয়েছিল মৃত মানুষের মরদেহ রাস্তায় পড়েছিল। কিন্তু চাপের কারণে অ্যাম্বুলেন্স বা স্বাস্থকর্মীরা দীর্ঘ সময় পর্যন্ত সেগুলো নিতে পারেননি।

সূত্র: খালিজ টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!