1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গুলশানে ময়লার স্তূপে পড়েছিল বিদেশি পিস্তল ও ২৯ রাউন্ড গুলি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

গুলশানে ময়লার স্তূপে পড়েছিল বিদেশি পিস্তল ও ২৯ রাউন্ড গুলি

প্রতিনিধি

রাজধানীর গুলশান থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ২৯ রাউন্ড গুলি ও ৩৮ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানা পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দুপুরে গুলশানের মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন চেকপোস্ট-১০ এর পাশে লেকপাড়ে ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে, একটি বিদেশি ওয়লথার পিপিকে ৭.৬৫ পিস্তল (মেড বাই জার্মানি), ৭ রাউন্ড ৭.৬৫ গুলি, ২২ বোর ২৩ রাউন্ড গুলি ও ৩৮ রাউন্ড শর্টগানের কার্তুজ।

এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!