1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এক স্বামী পরিত্যাক্তা অসহায় নারীর ঘর নির্মাণে বাঁধা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

এক স্বামী পরিত্যাক্তা অসহায় নারীর ঘর নির্মাণে বাঁধা

প্রতিনিধি

নওগাঁর মান্দায় ববিতা খাতুন নামে এক স্বামী পরিত্যাক্তা গার্মেন্টসকর্মী অসহায় নারীর ঘর নির্মাণে বাঁধা দেওয়ায় প্রতিকার ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে (ভাংড়ির মোড় সংলগ্ন) ভূক্তভোগীর মামা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার হোসেনের বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন ভূক্তভোগী ববিতা খাতুন,শ্রাবণী,সহিদা,খুকিনা, আয়েশা সিদ্দিকা, দেলোয়ার হোসেন, বক্স সরদার,আজিজার রহমান,মকছেদ আলী পিয়াদা,শামসুদ্দিন এবং আনিজুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, ববিতা খাতুন একজন স্বামী পরিত্যাক্তা অসহায় নারী। তার বাবা ,মা কেউ নেই। ববিতারা ৪ বোন। এদের মধ্যে একজন মারা গেছে। অপর ৩ জনের মধ্যে ববিতা এবং আরেকজন বিবাহিত। অপর আরেকজন এখনও অবিবাহিত। ববিতার এক মেয়ে,সেও মানষিক প্রতিবন্ধী। তারা সবাই গার্মেন্টসকর্মী। জীবন জীবিকার তাগিদে তারা দীর্ঘদিন থেকে ঢাকাতে অবস্থান করেন।

মাঝে মধ্যে বাবার বাড়িতে আসেন। ববিতার বাবা মৃত শফির উদ্দিন মৃধা গত ১৯৯৪ সালে একই গ্রামের মৃত পরম সরদারের ছেলে ইসমাইলের কাছ থেকে ৪৭৫ নং হাল খতিয়ানের ২৩৭২ দাগে ১ শতাংশ ও ৪৭৬ নং হাল খতিয়ানের ২৩৭৩ দাগে পৌনে ৩ শতাংশ ক্রয়কৃত সম্পতিতে আগের একটি সরকারি টিনের ঘর রয়েছে। ঢাকা থেকে বাবার বাড়িতে আসলে সে ঘরেই থাকেন তারা । এতে সংকুলান না হওয়ায় বাবার জমিতে প্রায় ৩ মাস পূর্বে ইট দিয়ে ঘর নির্মাণ কাজ শুরু করেন। এমতাবস্থায় কতিপয় প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধির যোগসাজশে একই গ্রামের প্রতিপক্ষ মাসুদ রানা, জাইদুল ইসলাম, জাহাঙ্গীর আলম,রায়হান হোসেন, সৈয়দপুর গ্রামের আব্দুর রাজ্জাক ও স্বাধীন এবং শ্রীরামপুর গ্রামের মজির উদ্দিন ও শরিফুল ইসলাম গং প্রভাব দেখিয়ে ঘর নির্মাণে বাঁধা প্রদান ও চাঁদা দাবি করেন।

যা খুবই অন্যায়। অতি দ্রুত এর একটা সমাধান হওয়া দরকার। যারা এসব ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত তারা সমাজের জঘন্য ব্যাক্তি। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান তারা। আগামীতে এধরনের কাজ করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য,এ ঘটনায় স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক ব্যাক্তি বর্গের শরনাপন্ন হয়েও কোন ফল পাচ্ছেন তারা। এছাড়াও প্রতিপক্ষের লোকজনের অব্যাহত হুমকির কারণে জীবনের নিরাপত্ত্বাহীনতায় ভূগছেন ভূক্তভোগী পরিবারের লোকজন। এর থেকে পরিত্রাণ পেতে সকলের সহযোগীতা কামনা করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!