1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাবিতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জাবিতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

প্রতিনিধি

সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্যাকে পিটিয়ে হত্যার ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। এতে আটজনের নাম উল্লেখ্য করে ও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) কামাল হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিপুটি রেজিস্টার (নিরাপত্তা) সুদীপ্ত শাহিন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।

নিহত শামীম সাভারের আশুলিয়া থানার কাঠগড়া এলাকার মোল্ল্যা বাড়ির ইয়াজ উদ্দিন মোল্যার ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের (৩৯ ব্যাচ) ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মামলার আসামিরা হলেন- ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের (৪৯ ব্যাচ) মো. আতিকুজ্জামান আতিক (২১), সরকার ও রাজনীতি বিভাগের (৪৫ ব্যাচ) রাজু আহাম্মদ (২৫), জাবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (৪৯ ব্যাচ) শিক্ষার্থী মো. আহসান লাবীব (২৪), ইংরেজি বিভাগের (৫০ ব্যাচ) মাহমুদুল হাসান রায়হান (২০), ইতিহাস বিভাগের (৪৪ ব্যাচ) জুবায়ের আহমেদ (২৪), ইংরেজি বিভাগের (৪৯ ব্যাচ) হামিদুল্যাহ সালমান (২১), সিএসই বিভাগের (৪৭ ব্যাচ) সোহাগ মিয়া (২৩) এবং সরকার ও রাজনীতি বিভাগের (৪৬ ব্যাচ) মোহাম্মদ রাজন মিয়া (২৫)। এছাড়াও মামলায় ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) কামাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সুদীপ্ত শাহিন নামে এক ব্যক্তি মামলা করেছেন। ওই মামলায় আটজনের নাম উল্লেখ করে এবং ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ এখনো আটক হয়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

উল্লেখ্য, বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক সংলগ্ন একটি দোকানে অবস্থান করছিলেন শামীম। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে গিয়ে তাকে গণধোলাই দেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের সহায়তায় তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নিয়ে আসা হয়। সেখানেও উত্তেজিত শিক্ষার্থীরা তাকে আবারও গণধোলাই দেন। পরে তাকে আহত অবস্থায় আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এরপর পুলিশ চিকিৎসার জন্য তাকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!