1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সড়ক দুর্ঘটনায় শিল্প পুলিশের এএসআই নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

সড়ক দুর্ঘটনায় শিল্প পুলিশের এএসআই নিহত

প্রতিনিধি

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু বকর সিদ্দিক (৪৬) নিহত হয়েছেন। নিহত আবু বক্কর সিদ্দিক দিনাজপুর সদরের কমলপুর ইউনিয়নের দানিহারী ডোলপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ডিউটিরত অবস্থায় সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ মো. আবু নাইম।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক গত ২০২০ সালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ নারায়ণগঞ্জে যোগদান করেন।

শিমরাইল পুলিশের ট্রাফিক ইনচার্জ আবু নাইম বলেন, তাৎক্ষণিক সংবাদ পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় কোনো গাড়ি কিংবা কাউকে আটক করা হয়নি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!