1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৪০ লাখ ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

৪০ লাখ ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

প্রতিনিধি

চীনা কোম্পানি তিয়ানহুই বাটন (বিডি) কোম্পানি লিমিটেড কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের একটি গার্মেন্টস এক্সেসরিজ উৎপাদন কারখানা স্থাপন করবে।

তারা বার্ষিক ৭০ কোটি পিসি বিভিন্ন ধরণের বোতাম, যেমন- প্লাস্টিক বোতাম, রেসিন বোতাম, এবিএস বোতাম, মেটাল বোতাম ও চট চামড়ার এক্সেসরিজ তৈরি করতে ৪০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। এই বিদেশী কোম্পানি ১৩৯ জন বাংলাদেশি নাগরিকের জন্য চাকরির সুযোগ তৈরি করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে আজ নগরীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও তিয়ানহুই বাটন (বিডি) কোম্পানি লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ প্রচার) মো. আশরাফুল কবির ও তিয়ানহুই বাটনের (বিডি) চেয়ারম্যান উইরং নি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) এ এন এম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) এ এস এম জামশেদ খোন্দকার, নির্বাহী পরিচালক (বিনিয়োগ প্রচার) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক মসিহউদ্দিন বিন মেসবাহ ও নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!