1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশ সীমান্তে টহল দেওয়ার সময় বিএসএফ সদস্যের আত্মহত্যা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

বাংলাদেশ সীমান্তে টহল দেওয়ার সময় বিএসএফ সদস্যের আত্মহত্যা

প্রতিনিধি

সীমান্তে টহল দেওয়ার সময় ঘটনাটি ঘটেছে বলে এক বিএসএফ কর্মকর্তা জানিয়েছেন (প্রতীকী ছবি)
আত্মহত্যা করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে দায়িত্বপালনের সময় নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালিয়ে আহত্মহত্যা করেন তিনি।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনই।

নিহত ওই বিএসএফ সদস্যের নাম বি অরুণ দিলীপ (৪০)। প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপুরার ধলাই জেলার কামালপুরে টহল দেওয়ার সময় নিজের সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করে সোমবার অরুণ দিলীপ নামে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্য মারা গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএসএফ কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তে টহল দেওয়ার সময় ঘটনাটি ঘটেছে।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, তিনি আত্মহত্যার প্রচেষ্টা চালিয়েছিলেন। তিনি নিজেকে দুবার গুলি করেন, একবার পেটে এবং একবার কাঁধে। পরে তাকে উদ্ধার করে কামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সেখান থেকে আগরতলার জিবি পান্ত হাসপাতালে রেফার করা হয়।’

তবে জিবি পন্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অরুণ দিলীপকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আশপাশের পরিস্থিতি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের দুই রাজ্য মিজোরাম এবং আসামের সাথে সীমানা রয়েছে ত্রিপুরার। মূলত ত্রিপুরা রাজ্যটি উত্তর, দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। বাংলাদেশের সঙ্গে ভারতের এই রাজ্যটির আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য ৮৫৬ কিলোমিটার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!