1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মসজিদে রেখে গেল গুলি-ম্যাগাজিনসহ অত্যাধুনিক শটগান - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

মসজিদে রেখে গেল গুলি-ম্যাগাজিনসহ অত্যাধুনিক শটগান

প্রতিনিধি

সিরাজগঞ্জে নির্মাণাধীন একটি মসজিদ থেকে দুটি শটগান, ১৬ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া দুটি শটগানের মধ্যে একটি খুবই অত্যাধুনিক বলে জানিয়েছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ফুলকোঁচা গ্রামের নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়ি থেকে গুলি ও ম্যাগাজিনসহ আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে মসজিদের সিঁড়িতে দুটি অস্ত্র ও গুলি দেখতে পান কয়েকজন মুসল্লি। পরে তারা বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সকাল ৭টার একটু আগ দিয়ে আমাদের কাছে খবর আসে, মসজিদে কে বা কাহারা অস্ত্র ও গুলি রেখে রেখে গেছে। পরে আমরা গিয়ে জব্দ করি। আমরা তালিকা করে ঘটনাস্থল থেকে দুটি শটগান, ১৬ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে নিয়ে আসি। শটগান দুটির মধ্যে অত্যাধুনিক শটগান রয়েছে একটি। পুলিশ লাইন থেকে অস্ত্র বিশেষজ্ঞ নিয়ে এসে এটা যাচাই করা হয়েছে।

তিনি আরও বলেন, এগুলো পুলিশের লুট হওয়া বা অন্য কোনো অস্ত্র কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। সবকিছু যাচাই করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!