1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২৪৭ কেজি হরিণের মাংস উদ্ধার, আটক ২ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

২৪৭ কেজি হরিণের মাংস উদ্ধার, আটক ২

প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে ২৪৭ কেজি ২০০ গ্রাম হরিণের মাংস ফেলে পালানোর সময় দুই জনকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সারেংকাঠী ইউনিয়নের কড়ফা বাজারের পাশের খালে বাঁধা মাছের ট্রলার থেকে ১৯৯ কেজি ২০০ গ্রাম ও সোহাগদলের গড়াইবাড়ী মৃত হাতেম আলীর পরিত্যক্ত ঘর থেকে ৪৮ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. হারুন মোল্লা (৫৬) ও মো. আবু কালাম (৫৩) নামে দুজনকে আটক করেছে যৌথ বাহিনী।

নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মো. হারুন মোল্লা বরগুনা জেলার গহরপুর এলাকার মহিবুল হক মোল্লার ছেলে ও মো. আবু কালাম পিরোজপুর জেলার মঠবাড়িয়ায়া উপজেলার তাপালবাড়ি গ্রামের আশরাফ আলী শিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, করফা বাজার সংলগ্ন এলাকায় রাত আড়াইটার দিকে প্রতিদিনের মতো পাহাড়া দিচ্ছিলেন গ্রামবাসীরা। এসময় একটি মাছের ট্রলার ঢুকতে দেখে ডাকাত সন্দেহে চিৎকার দেন তারা। তাৎক্ষণিক ট্রলার থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় তারা দুজনকে ধরে ফেলেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর হাতে দুজনকে হস্তাস্তর করেন গ্রামবাসীরা।

এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এইচএম শাহিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি মাছ ধরা ট্রলারে হরিণের মাংসসহ দুজনকে আটক করেছি।

এ বিষয়ে নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন  বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!