1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডলারের বিপরীতে আফগান মুদ্রার মান বেড়েছে ১৭.২৫ শতাংশ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে

ডলারের বিপরীতে আফগান মুদ্রার মান বেড়েছে ১৭.২৫ শতাংশ

প্রতিনিধি

মার্কিন ডলারের বিপরীতে বিশ্বের অনেক দেশের মুদ্রার মান কমতির দিকে থাকলেও আফগানিস্তানের মুদ্রার মান বেড়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত এক বছরে ডলারের বিপরীতে আফগানির মান বেড়েছে ১৭ দশমিক ২৫ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, গত বছর নতুন করে আরও ১৪৯টি প্রতিষ্ঠানকে মুদ্রা বিনিময় ও অর্থ বিষয়ক ব্যবসার লাইসেন্স দেওয়া হয়েছে। এতে সব মিলিয়ে এসব আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৮০ তে।

এছাড়া গত বছর ৭ বিলিয়নের বেশি পুরোনো আফগানি মুদ্রা সংগ্রহ করে নতুন মুদ্রা দেওয়া হয়েছে।

চলতি বছরের শুরুতে বিশ্বব্যাংক জানিয়েছিল, এবার বিশ্বের বড় বড় মুদ্রার বিপরীতে আফগান মুদ্রার মান কমতে পারে। কিন্তু বিশ্বব্যাংকের সেই আশঙ্কা সঠিক হয়নি।

মুদ্রার মান বাড়লেও আফগানিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা এখনো স্বাভাবিক হয়নি। এছাড়া দেশটিতে এখনো অনেক মানুষ বেকার জীবনযাপন করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, মুদ্রার মান স্থিতিশীল রাখা এবং আর্থিক প্রতিষ্ঠানে নজরদারির বিষয়টি একটি ইতিবাচক বিষয়। কিন্তু আফগানিস্তানে অর্থনৈতিক যে গভীর সংকট রয়েছে সেটি দূর করতে এ বিষয়গুলো পর্যাপ্ত নয়।

বর্তমানে আফগানিস্তানে ১ মার্কিন ডলার বিনিময় হচ্ছে ৭০ দশমিক ২ আফগানিতে।

এদিকে ২০২১ সালে আফগানিস্তানে নতুন করে আবারও ক্ষমতায় আসে তালেবান। এবার সরকারের দায়িত্ব গ্রহণের পরই তারা আর্থিক দিকটায় নজর দেয়।

সূত্র: তোলো নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!