1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হ্যারিসের হাসিতে মুগ্ধ পুতিন, চাইলেন জয় - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

হ্যারিসের হাসিতে মুগ্ধ পুতিন, চাইলেন জয়

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া কমলা হ্যারিসের জয় চায় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডোনাল্ড ট্রাম্পের বদলে হ্যারিসকে পছন্দ করার কারণ হিসেবে তার ‌‌‘‘সংক্রামক’’ হাসির কথা উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে জয়ী দেখতে চাওয়ার বিষয়ে এমন বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন পুতিন।

রুশপন্থী প্রচারণা চালিয়ে নভেম্বরের নির্বাচনকে প্রভাবিত করার কথিত বেআইনি পরিকল্পনার ঘটনায় রাশিয়ার গণমাধ্যমের দুই নির্বাহীকে মার্কিন বিচার বিভাগ অভিযুক্ত করার একদিন পর পুতিন এই বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন।

প্রেসিডেন্ট নির্বাচনী দৌড় থেকে জো বাইডেন সরে যাওয়ার আগে চলতি বছরের শুরুর দিকে ভ্লাদিমির পুতিন বলেছিলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জো বাইডেনকে বেশি পছন্দ করেন। কারণ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন পুরোনো স্কুলের রাজনীতিবিদ; যাকে আগেই অনুমান করা যায়।

তবে মস্কো প্রকৃতপক্ষে ট্রাম্পের জয় চায় বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করে। কারণ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থনের ক্ষেত্রে ট্রাম্প খুব বেশি প্রতিশ্রুতিশীল নন।

এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনকে কীভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে রাশিয়ার দূরপ্রাচ্যের একটি অর্থনৈতিক ফোরামে পুতিন বলেছেন, এটা আমেরিকান জনগণের পছন্দ। এর পরপরই তিনি বলেছেন, হ্যারিসের প্রতি সমর্থন দেওয়ার জন্য বাইডেন তার সমর্থকদের আহ্বান জানিয়েছেন। আমরাও তাই করব, আমরা তাকে সমর্থন করব।

রুশ প্রেসিডেন্টের এমন মন্তব্যের সময় অনুষ্ঠানের উপস্থাপক ও পুতিন– উভয়কে হাসতে দেখা যায়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের কাছ থেকেও সাধুবাদ পান তিনি। হ্যারিস সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গির বিষয়ে পুতিন বলেন, তিনি অত্যন্ত খোলা মনে এবং সংক্রামকভাবে হাসেন যে, এর অর্থ তার সবকিছুই ঠিক আছে।

রাশিয়ার এই প্রেসিডেন্ট বলেন, এর অর্থ সম্ভবত তিনি রাশিয়ার বিরুদ্ধে পরবর্তী নিষেধাজ্ঞা দেওয়া থেকে বিরত থাকবেন। বিপরীতে প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসে অন্য যে কারও চেয়ে রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

ভ্লাদিমির পুতিন বলেন, তবে চূড়ান্ত পছন্দ আমেরিকান জনগণের। আমরা তাদের পছন্দের প্রতি শ্রদ্ধা জানাবো।

সূত্র: রয়টার্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!