1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুর্ঘটনার কবলে পড়া সেই চবি শিক্ষার্থীর মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

দুর্ঘটনার কবলে পড়া সেই চবি শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধি

বন্যার্তদের সাহায্যে ত্রাণসামগ্রী নিয়ে গত ২৭ আগস্ট নোয়াখালী যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ মারা গেছেন।

আটদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বন্ধু আশিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পলাশের চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন থাকার পরও তার শারীরিক অবস্থার উন্নতি না হলে মঙ্গলবার তাকে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকায় এনেও তার শেষ রক্ষা হল না। ফাহিম আর নেই! মানুষকে সাহায্য করতে গিয়ে সে নিজেই চলে গেল।

এর আগে গত ২৬ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বিভাগ থেকে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী সংগ্রহ করে ১২ থেকে ১৫ জন শিক্ষার্থী দিবাগত রাত ৩টায় নোয়াখালীর সেনবাগের উদ্দেশ্য যাত্রা করেছিলেন। পরদিন সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পৌঁছালে ট্রাকচালকের অসাবধানতায় সড়কের আরেকটি গাড়ির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফাহিম আহমেদ পলাশ গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!