1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নেতানিয়াহু জিম্মি মুক্তি নিয়ে যথেষ্ট কাজ করছেন না বাইডেন - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

নেতানিয়াহু জিম্মি মুক্তি নিয়ে যথেষ্ট কাজ করছেন না বাইডেন

প্রতিনিধি

স্বাধীনতাকামী হামাসের কাছে আটক জিম্মিদের মুক্তির জন্যে একটি চুক্তিতে পৌঁছাতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যথেষ্ট কাজ করছেন না।
সোমবার হোয়াইট হাউসে জিম্মি মুক্তি নিয়ে সাংবাদিকরা বাইডেনকে প্রশ্ন করেন, তিনি কি মনে করেন এ বিষয়ে ইসরাইলি নেতা যথেষ্ট কাজ করছেন, জবাবে বাইডেন বলেছেন,‘না’। তিনি এমনটা মনে করেন না। উল্লেখ্য, মার্কিন মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসার জন্য বাইডেন হোয়াইট হাউসে এসে পৌঁছান।

শনিবার গাজায় এক মার্কিন নাগরিকসহ ছয় জিম্মিকে হত্যার পর বাইডেন হোয়াইট হাউসে এ বৈঠক করেন।
বৈঠক শেষে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, জিম্মিদের হত্যার কারণে বাইডেন ক্ষোভ প্রকাশ করে হামাস নেতৃবৃন্দকে জবাবদিহিতার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের প্রস্তাবের বিষয়বস্তুু তুলে ধরেন। বাইডেন ছাড়াও বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস উপস্থিত ছিলেন।
এদিকে বৈঠকের আগে বাইডেন বলেছেন, হামাস ও ইসরাইলের কাছে উপস্থাপনের জন্যে মধ্যস্থতাকারীরা একটি চূড়ান্ত প্রস্তাবের খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলে বড়ো ধরনের আকস্মিক হামলা চালায়। এ সময়ে হামাস ২৫১ ইসরাইলিকে জিম্মি করে রাখে। গাজায় এখনও ৯৭ জনকে জিম্মি করে রাখা রয়েছে। তবে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, এদের মধ্যে ৩৩ জন মারা গেছেন।
এরআগে গত বছরের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতিকালে বেশ কিছু জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!