1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এক আদিবাসী পরিবারের সংবাদ সম্মেলন - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

এক আদিবাসী পরিবারের সংবাদ সম্মেলন

প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে আদালতের রায় উপেক্ষা করে নিবারন উরাও নামে এক আদিবাসী পরিবারের জমি জবর দখল করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক ব্যাক্তি বর্গের শরনাপন্ন হয়েও কোন ফল পাচ্ছেন তারা। এছাড়াও প্রতিপক্ষের লোকজনের অব্যাহত হুমকির কারণে জীবনের নিরাপত্ত্বাহীনতায় ভূগছেন ভূক্তভোগী পরিবারের লোকজন। এর থেকে পরিত্রাণ পেতে সকলের সহযোগীতা কামনা করেছেন তারা। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের জন্তিগ্রামের মৃত উপেন উরাও এর ছেলে নিবারন উরাও তার নিজ বাড়ির উঠানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় বক্তব্য রাখেন লিখন উরাও,বিরেন,সুবোধ,চন্দনা রাণী এবং রাজবালা প্রমূখ।
বক্তারা বলেন, জন্তিগ্রামের মৃত উপেন উরাও এর ছেলে নিবারন উরাও এর সঙ্গে বিষ্ণপুর মৌজার আরএস ১৪ নং খতিয়ানের ৩৫ নং দাগের ৪৬ শতক জমির মধ্যে ১০ শতক জমি নিয়ে একই গ্রামের প্রতিপক্ষ মৃত নছির উদ্দিনের ছেলে রঞ্জু,রুয়েল রানা ও হামিদুর রহমান গং এর মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো।

এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন আদালতে একটি মামলা দায়ের করেন। কিন্তু তাদের কাগজপত্র ঠিক না থাকায় মামলাটি খারিজ করে দেন। এরই এক পর্যায়ে নিবারন উরাও বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটা মামলা দায়ের করেন। এরপর মামলার প্রক্রিয়া শেষে তার পক্ষে রায় প্রদান করেন। পরবর্তীতে প্রতিপক্ষের লোকজন আদালতে একটি আপিল দায়ের করেন। এরপর শুনানী অন্তে আপিলের রায় বাতিল ঘোষনা করে আদালত। এরপরেও আদালতের রায় উপেক্ষা করে জোরপূর্বকভাবে টিনের বেড়া দিয়ে জমি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছেন প্রতিপক্ষের লোকজন। এমতাবস্থায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!