1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সরকারের উচিত দ্রুত অর্থ পাচারকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া : মুস্তাফিজুর রহমান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সরকারের উচিত দ্রুত অর্থ পাচারকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া : মুস্তাফিজুর রহমান

প্রতিনিধি

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান অর্থ পাচারে জড়িতদের তথ্য প্রকাশ করতে এবং দ্রুত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনার প্রক্রিয়া খুবই জটিল এবং সময়সাপেক্ষ। তাই ফরেনসিক বিশেষজ্ঞ নিয়োগ করে দ্রুত এই কাজ শুরু করা প্রয়োজন।’ মো. মুস্তাফিজুর রহমান বলেন, ব্যাংক সংস্কারের উদ্যোগ নিয়ে আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রতারক ও অর্থ পাচারকারীদের দ্রুত বিচার ও শাস্তির পরামর্শ দেন।
বর্তমান সরকার দ্রুত বিগত সরকারের সকল আর্থিক অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।

বিতার্কিকরা নতুন বাংলাদেশের জন্য ‘আর্থিক খাতে সুশাসন নিশ্চিতকরণ’ বিষয়ে যুক্তি উপস্থাপন করেন।
প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে হারিয়ে জয়ী হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!