1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বৃষ্টির পানিতে চট্টগ্রামে জলাবদ্ধতা অসহনীয় ভোগান্তি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বৃষ্টির পানিতে চট্টগ্রামে জলাবদ্ধতা অসহনীয় ভোগান্তি

প্রতিনিধি

জলাবদ্ধতার কবল থেকে রেহাই পাচ্ছে না চট্টগ্রামবাসী। বৃষ্টি হলেই তলিয়ে যায় নগরীর নিম্নাঞ্চল। গতকাল রাতের বৃষ্টিতেও তলিয়ে গেছে শহরের বিভিন্ন এলাকা। কোনো কোনো এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। জলাবদ্ধতা নিরসন প্রকল্পে ইতোমধ্যে ব্যয় হয়েছে হাজার হাজার কোটি টাকা। তবুও মিলছে না সুফল।

চট্টগ্রামের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ (সোমবার) সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ৯টার পর থেকে ৩১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।চট্টগ্রাম আবহাওয়া অফিসের এক কর্মকর্তা  বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকবে। ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টিপাতের কারণে নগরের মোহাম্মদপুর, মুরাদপুর, পাঁচলাইশ, কাতালগঞ্জ, চকবাজার, মুরাদপুর, শোলকবহর, ২ নম্বর গেট, বাকলিয়া ও আগ্রাবাদসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার কোনো কোনো সড়কে কোমর সমান পানি জমেছে।বেসরকারি ব্যাংকের কর্মকর্তা এস এম গিয়ার উদ্দিন বলেন, ‘আমার বাসা বহদ্দারহাট। বহদ্দারহাট থেকে একে খান হয়ে যেতে হয় অফিসে। বৃষ্টি হলেই বাসার আশপাশ এলাকার সড়ক ডুবে যায়। আজকেও একই অবস্থা। অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশা নিয়ে অফিসে আসতে হয়েছে।’

চকবাজার এলাকার বাসিন্দা মনির উদ্দিন বলেন, ‘জলাবদ্ধতার অভিশাপ থেকে কখন রেহাই পাবো আল্লাহ ভালো জানেন। শুনেছি হাজার কোটি টাকার কাজ হয়েছে। প্রত্যেক বছর বলা হয়, আগামী বছর পানি উঠবে না। কিন্তু যে লাউ, সে কদু।’রাহাত্তারপুল এলাকার বাসিন্দা নাজমুল হুদা সিদ্দিকী বলেম, ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়েছে হাঁটু পানিতে। আমরা এই অবস্থার উন্নতি চাই।জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) দুটি ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি প্রকল্পের আওতায় ১১ হাজার ৩৪৪ কোটি টাকার কাজ চলছে। এই কাজ চলছে প্রায় ৫ বছর ধরে। তবুও মিলছে না সুফল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!