1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপির মিছিল থেকে জামায়াত কর্মীদের ওপর হামলা - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

বিএনপির মিছিল থেকে জামায়াত কর্মীদের ওপর হামলা

প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপির মিছিল থেকে জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন।জামায়াতের দাবি, বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশে গেছে। তারা একত্রে হামলা করেছে। শুক্রবার বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন— মো. জয়নাল আবেদীন (৩৫), আনোয়ার আলম (৪০), মোহাম্মদ লিয়াকত (৪২), মিকদাদ হোসেন জায়েদ (২২), মোহাম্মদ তৈয়ব (৪০), মোহাম্মদ এরফান (২৭) ও মোহাম্মদ ইলিয়াস (৫০)।প্রত্যক্ষদর্শী ও জামায়াতের দলীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলার কেরানীহাট এলাকায় বিএনপির মিছিল ও সমাবেশ ছিল। বিকেল ৪টার দিকে ছদাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাজিম উদ্দিনের নেতৃত্বে বিএনপির একটি মিছিল কেরানীহাটের দিকে যাচ্ছিল। এ সময় হাসমতের দোকান এলাকায় দাঁড়িয়ে থাকা জামায়াতের কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালান তারা। এতে জামায়াতের সাতজন কর্মী ও সমর্থক আহত হন।

এ ব্যাপারে জানার জন্য ছদাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নাজিম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কামাল উদ্দিন জানান, আওয়ামী লীগের কিছু দুষ্কৃতকারী এখন বিএনপির সঙ্গে এক হয়েছে। তারা একত্র হয়ে মিছিলে যাওয়ার সময় ইউপি সদস্য নাজিম উদ্দিনের নেতৃত্বে জামায়াতের কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন।

এতে আমাদের সাতজন কর্মী ও সমর্থক আহত হয়েছেন।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘হাসমতের দোকান এলাকায় মারামারির ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!