1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোটা আন্দোলনে হত্যা : তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

কোটা আন্দোলনে হত্যা : তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি

প্রতিনিধি

কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক মানের তদন্ত চেয়ে চিঠি দিয়েছে বিএনপি।মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর গুলশানের জাতিসংঘের কার্যালয়ে এই চিঠি দেওয়া দেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ জাতিসংঘের প্রতিনিধি কাছে এই চিঠি তুলে দেন।এ সময় আমির খসরু বলেন, বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা এসেছি জাতিসংঘের কাছে একটা আবেদন নিয়ে। সেটা হচ্ছে- অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, দেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে তার আন্তর্জাতিক মানের নিরপেক্ষ স্বচ্চ তদন্তের মাধ্যমে সব ঘটনার উদঘাটন করার জন্য।

তিনি আরও বেলন, আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে হত্যাযজ্ঞ ও খুন হয়েছে এটা উন্মোচন করার প্রয়োজন আছে। জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে সরকারের নির্দেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, তা দেশে এবং বাইরে তুলে ধরতে হবে। যাতে আগামী দিনে কেউ সাহস না করে দেশের মানুষকে হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা, সেটা যেন কারও মধ্যে না আসে।সাবেক এই মন্ত্রী বলেন, পরিচ্ছন্ন, একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য তদন্ত করার জন্য জাতিসংঘকে অনুরোধ করেছি। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারকেও অনুরোধ করেছি তদন্ত করতে জাতিসংঘকে বলার জন্য। জাতির এই ক্রান্তিলগ্নে এই রকম একটি তদন্ত সবাই আকাঙ্ক্ষা বলে আমরা মনে করি।

এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, গণহত্যার ওপর তো এই তদন্ত হবে। সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় যে গণহত্যা হয়েছে তার জন্য আন্তর্জাতিক মানের নিরপেক্ষ তদন্ত হওয়ার দরকার আছে। দেশের আইনি ব্যবস্থার সঙ্গে এটা সাংঘর্ষিক কিছু না। কারণ আগে তো আমাদের আইন বিভাগ বলে তো কিছু ছিল না। যেটা আমরা এখন ক্রমান্বয়ে ফিরে পাচ্ছি।কোটা আন্দোলনকে যে ঘটনা ঘটেছে তা সারা বিশ্বে ঘৃণিত হয়েছে, সবাই তার প্রতিবাদ করেছে বলে উল্লেখ করেন খসরু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!