1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দাঁড়িয়ে পরিচয়পর্ব সুজনদের - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দাঁড়িয়ে পরিচয়পর্ব সুজনদের

প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব। দায়িত্ব নেওয়ার পর গেল রোববার প্রথমবারের মতো মন্ত্রণালয়ে অফিস করেন আসিফ।সেদিনই সাত পরিচালককে সঙ্গে নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

মূলত আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই ছিল প্রধান আলোচনা। আসছে অক্টোবরে বাংলাদেশের মাটিতে নারীদের বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। সেটি যেন নির্বিঘ্নে হতে পারে এটিই ছিল আলোচনার প্রধান বিষয়।গতকাল বিকেল নাগাদ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। সেখানে দেখা যায় শুরুতে মন্ত্রণালয়ের নবনিযুক্ত তরুণ উপদেষ্টার সঙ্গে দাঁড়িয়ে পরিচালকদের পরিচয় করিয়ে দেন বিসিবির সিইও।

প্রথমে দাঁড়িয়ে সালাম দিয়ে নিজের পরিচয় দেন পরিচালক কাজী এনাম আহমেদ। একে একে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, মাহবুব আনাম, খালেদ মাহমুদ, আকরাম খানরা নিজের পরিচয় দেন।এ দৃশ্য ফেসবুকে ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে। অনেকে বলছেন নতুন উপদেষ্টা আরও বিনয়ের পরিচয় দিতে পারতেন। তবে এমন ঘটনার পর যোগাযোগ করা হয় সেখানে উপস্থিত থাকা বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠুর সঙ্গে। তিনি অবশ্য জানালেন ভিন্ন কথা।

ঢাকা পোস্টকে মিঠু বলেন, ‘দেখেন শুরুতে সিইও যখন পরিচয় করিয়ে দিচ্ছিলেন তখন তিনি দাঁড়িয়ে ছিলেন। এরপর ইনাম প্রথমে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করে। পরে ক্রমানুসারে জালাল ভাই, মাহবুব ভাই, ববি ভাই, আমি আর যারা আছে সবাই সেভাবেই করেছি। নতুন উপদেষ্টা প্রথম দিন অফিসে এসে সবার আগে আমাদের সঙ্গেই মিটিংয়ে বসেছিলেন, এটাই তো বড় সম্মান। এখন এটা নিয়ে উপদেষ্টাকে ব্লেম দেওয়া কিছু নেই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!