1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে গণফোরাম নেতৃবৃন্দের অভিনন্দন - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে গণফোরাম নেতৃবৃন্দের অভিনন্দন

প্রতিনিধি

গণফোরাম নেতৃবৃন্দ দেশের সংকটকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করায় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে গণফোরামের প্রতিষ্ঠাতা ইমেরিটাস সভাপতি ও বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন ও দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানান।

বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক সুযোগ তৈরী হয়েছে। তিনি বলেন, কোন অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেনো এই রক্ত-স্নাত বিজয় মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।
তিনি দেশের সৎ ও পরীক্ষিত ব্যক্তিবর্গ নিয়ে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!