1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছাত্রলীগ নেতার পরীক্ষায় প্রক্সি দিতে এসে কাউন্সিলর পুত্র আটক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ছাত্রলীগ নেতার পরীক্ষায় প্রক্সি দিতে এসে কাউন্সিলর পুত্র আটক

প্রতিনিধি

চুয়াডাঙ্গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় টানা আট দিন ছাত্রলীগ নেতার হয়ে প্রক্সি দেওয়ার অপরাধে শামীম আহম্মেদ তুষার নামের এক শিক্ষার্থীকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় যাছাই বাছাইয়ের পর বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।সোমবার (১ জুলাই) চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ৬নং ওয়ার্ড কমিশনার আবুল কানশেমের ছেলে শাহিনুজ্জামান বিপ্লব এবার চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষার্থী। তিনি জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন। কিন্তু শাহিনুজ্জামান বিপ্লবের হয়ে অনুষ্ঠেয় পরীক্ষায় টানা আটদিন অংশ নেন জীবননগর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর খোকনের পুত্র এবং যশোর ক্যান্টনমেন্ট কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অর্নাস তৃতীয় বর্ষের ছাত্র শামীম আহম্মেদ তুষার।

পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পরীক্ষা চলাকালীন উপস্থিত হন জেলা প্রশানের সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান নাঈমা। যাছাই বাছাই করে ভুয়া প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০-এর ৩ ধারা অনুযায়ী ভুয়া পরীক্ষার্থী শামীম আহম্মেদ তুষারকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার নাঈমা জাহান সুমাইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষার কেন্দ্র থেকে ভুয়া পরীক্ষার্থীকে আটরের পর জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মূল পরীক্ষার্থীর বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!