1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন উরুগুয়ের কোচ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন উরুগুয়ের কোচ

প্রতিনিধি

চলমান কোপা আমেরিকায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন মার্সেলো বিয়েলসা। মূলত দেরি করে মাঠে প্রবেশ করায় এ শাস্তি পেলেন উরুগুয়ের কোচ। টুর্নামেন্টে চতুর্থ কোচ হিসেবে এ শাস্তি পেলেন তিনি।

বিয়েলসার আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলানি, চিলির রিকার্দো কারেগা ও ভেনেজুয়েলার ফের্নান্দো বাতিস্তাকে শাস্তি দিয়েছিল লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)। নিষিদ্ধ হওয়া সব কোচই আর্জেন্টাইন।

কনমেবল রোববার এক বিবৃতিতে জানায়, বলিভিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয়ের পথে বিরতির পর দেরিতে আসায় এক ম‍্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন কোচ বিয়েলসা। সঙ্গে উরুগুয়ে ফুটবল অ‍্যাসোসিয়েশনকে ১৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে উরুগুয়ের ডাগআউটে দাঁড়াতে পারবেন না বিয়েলসা। এমনকি দলের সংবাদ সম্মেলনেও আসতে পারবেন না তিনি।

গ্রুপ পর্বে ইতিমধ্যে দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে উরুগুয়ে। বিয়েলসা যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে ডাগআউটে দাঁড়াতে না পারলেও খুব একটা সমস্যার সম্মুখীন হতে হবে না তাদের। তবে যুক্তরাষ্ট্রের জন্য এই ম্যাচটি বাঁচা-মরার লড়াই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!