1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় আব্দুল কাদের নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বুধবার সকাল ৯ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের (৪৫) নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের চকপাহাড় গ্রামের রবিউল্লাহ সরদারের ছেলে। তিনি পাড়ইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের স্বজনরা জানান, মান্দা উপজেলার জয়বাংলা মোড়ের দক্ষিণে ফতেপুর এলাকায় অবস্থিত তামান্না কোল্ড ষ্টোরেজে আব্দুল কাদের আলু মজুত রেখেছিলেন। ওই হিমাগার থেকে আলু উত্তোলনের জন্য বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। পথে শাখা রাস্তা থেকে মহাসড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি পিকআপ (ভটভটি) তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, দূর্ঘটনার পর নিহতের মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!