1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নাকে প্লাস্টার লাগিয়ে অনুশীলনে এমবাপে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নাকে প্লাস্টার লাগিয়ে অনুশীলনে এমবাপে

প্রতিনিধি

অস্ট্রিয়ার ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে নাকে চোট পেয়েছেন। পরের ম্যাচগুলোতে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তার মধ্যেই ফ্রান্সের অনুশীলনে ফিরলেন কিলিয়ান এমবাপে। বুধবার তাকে প্যাডারবর্নে দলের অনুশীলনে দেখা গেছে। এ সময় তার নাকে প্লাস্টার করা দেখা যায়।

অনুশীলনের আগেই এমবাপের একটি পোস্ট নিয়ে জল্পনা তৈরি হয়। তিনি ইনস্টাগ্রামে লেখেন, ঝুঁকি ছাড়া জয় আসে না। তাতেই মনে করা হচ্ছে, নাকের চোট নিয়েও এমবাপে ইউরো কাপে খেলবেন। কোনো ম্যাচেই বসে থাকতে চান না তিনি। বুধবার এমবাপের নাকের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে কোনো পরীক্ষার ফলই প্রকাশ্যে আসেনি।

তবে সতীর্থদের সমর্থন পেয়েছেন তিনি। অনুশীলনে আদ্রিয়েন বলেন, নাকে চিড় ধরেছে মানেই সব শেষ হয়ে গেছে তা নয়। এমবাপে খুব শিগগিরই আমাদের দলে যোগ দেবে। আরেক ফুটবলার উইলিয়াম সালিবা জানিয়েছেন, তিনি এমবাপের সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি বেশ ভালো।

অনুশীলনে এমবাপেকে কোচের সঙ্গে বেশ কিছু সময় কথা বলতে দেখা গেছে। সতীর্থদের সঙ্গে মজাও করেছেন। তবে মাঝেমাঝেই নাকে হাত দিয়ে প্লাস্টার ঠিক জায়গায় রয়েছে কি না সেটা দেখে নিয়েছেন। যদিও নেদারল্যান্ডসের বিরুদ্ধে পরের ম্যাচে খেলতে হলে তাকে বিশেষ মাস্ক পরতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!