1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হজে গিয়ে মৃত্যু, মায়ের জন্য গড়াগড়ি করে কাঁদলেন ছেলে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

হজে গিয়ে মৃত্যু, মায়ের জন্য গড়াগড়ি করে কাঁদলেন ছেলে

প্রতিনিধি

সৌদি আরবে এ বছর হজ করতে গিয়ে তীব্র দাবদাহ এবং অন্যান্য কারণে প্রায় ৬০০ মানুষের মৃত্যু হয়েছে। সৌদির সরকার আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে এখনো কোনো কথা বলেনি বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি।  

তবে মক্কার আল-মুয়াইজেম নামক একটি এলাকার স্বাস্থ্যকেন্দ্রের ইমার্জেন্সি কমপ্লেক্সে শত শত মানুষ লাইন ধরেছেন। যেখানে রাখা হয়েছে মরদেহ। সেখান থেকে নিজেদের প্রিয়জনের ব্যাপারে তথ্য জানার চেষ্টা করছেন তারা।

অনলাইনে ভেসে বেড়ানো একটি তালিকায় দেখা গেছে হজে গিয়ে এবার ৫৫০ জনের মৃত্যু হয়েছে। এপিকে পরিচয় গোপন রাখার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, তালিকাটি তার কাছে আসল মনে হয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে অপর এক স্বাস্থ্যকর্মী বলেছেন, তাদের বিশ্বাস ইমার্জেন্সি কমপ্লেক্সটিতে ৬০০টি মরদেহ আছে।

আজ বুধবার (১৯ জুন) মক্কার এই স্বাস্থ্যকেন্দ্রে যান মিসরের এক ব্যক্তি। যখন স্বাস্থ্যকেন্দ্রটি থেকে তার মায়ের মৃত্যুর তথ্য জানানো হয়— তখন সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ গড়াগড়ি করে কাঁদেন তিনি। এরপর নিজের মোবাইল হাতে নিয়ে ট্রাভেল এজেন্টকে ফোন করেন তিনি। উচ্চস্বরে তিনি বলতে থাকেন, “সে তাকে (মাকে) মেরে ফেলেছে।” ওই সময় আশপাশের মানুষ তাকে শান্ত করার চেষ্টা করেন।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, দাবদাহের কথা বলা হলেও— কীভাবে এবার এত মানুষের মৃত্যু হলো তারা সেটি নিশ্চিত হতে পারেনি। এছাড়া সৌদির কর্মকর্তাদের কাছে প্রশ্ন করেও বিস্তারিত কোনো উত্তর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!