1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মেসির ইংরেজি বলা নিয়ে মজার স্মৃতি জানালেন সতীর্থ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মেসির ইংরেজি বলা নিয়ে মজার স্মৃতি জানালেন সতীর্থ

প্রতিনিধি

ক্লাব ফুটবলের জনপ্রিয়তার যুগে নির্দিষ্ট দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেন না তারকা ফুটবলাররা। তবে যে দেশের ক্লাবেই খেলুক না কেন, তাদের নিজস্ব ভাষায় কথা বললেও তাতে কোনো সমস্যা হয় না। আর্জেন্টাইন মহাতারকা লিওনল মেসিও রোজারিও থেকে বার্সেলোনা, পিএসজি ও ইন্টার মায়ামিতে লগ্নি করলেও, তার মুখের ভাষা ছিল একই ‘স্প্যানিশ’। তবে প্রয়োজনে টুকটাক ইংরেজি যে বলেননি তা–ও নয়, তেমনই একটি মজার ঘটনা জানালেন মেসির মায়ামি সতীর্থ জুলিয়ান গ্রেসেল।

বিশ্বকাপজয়ী আলবিসেলেস্তে অধিনায়ক ইংরেজি পুরোপুরিই বোঝেন, যদিও ‘বিব্রতকর পরিস্থিতি’ এড়াতে ওই ভাষায় তাকে তেমন কথা বলতে দেখা যায় না। কারণ ফুটবলারদের জন্য প্রায় প্রতিটি ক্লাবই দোভাষী রাখে, ভিন্ন ভিন্ন ভাষার খেলোয়াড়রা ড্রেসিংরুম ভাগাভাগি করলেও তাই কোনো অসুবিধা হয় না। তাই বহুভাষীর ভূমিকা নিতে হয় না আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসিকেও।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ফরাসি জায়ান্ট পিএসজি দিয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। বর্তমানে তিনি আমেরিকান সকার ফুটবলে (এমএলএস) খেলছেন মায়ামির হয়ে। ফ্লোরিডার ক্লাবটিতেও ৩৬ বছর বয়সী এই তারকা কথা বলেন মাতৃভাষা স্প্যানিশে। সেখানে আরও বেশ কয়েকজন তারকাও ওই ভাষাতেই কথা বলেন। তবে সম্প্রতি একটি প্রোমোশনাল ভিডিওতে অংশ নিয়ে ‘ব্যাড বয়েজ’ সিনেমায় করা হলিউড তারকা উইল স্মিথের সুরে ইংরেজিতে কথা বলেন আর্জেন্টাইন অধিনায়ক। মাঠেও নাকি তিনি ইংরেজিতে সতীর্থদের সঙ্গে মজা করেন।

সেই সূত্র ধরেই ওঠে আসে মেসির ইংরেজিতে কথা বলার প্রসঙ্গ। মায়ামিতে তার সতীর্থ জুলিয়ান গ্রেসেল সেই রেশ ধরে জানিয়েছেন মজার অভিজ্ঞতা। আমেরিকান এই ফুটবল তারকা বলেন, ‘মেসি সাধারণত আমার সঙ্গে খুব বেশি কথা বলে না, টুকটাক বললেও সেটি থাকে স্প্যানিশে। আমি সেই ভাষা প্রায় পুরোপুরিই বুঝি। একবার সে আমার কাছে এসে ইংরেজিতে কথা বলা শুরু করল, যা ছিল ম্যাচ চলাকালে তার বলা প্রথম কোনো ইংরেজি বাক্য। সেটি ছিল খুবই মজার, কারণ এরপরই সে নিজ থেকে বলে ‘‘(আমার) ইংরেজি বেশ ভালো, তাই না?’’’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!