1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুপার এইটের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে? - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সুপার এইটের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে যেভাবে ফলাফল নির্ধারণ করা হবে। আজ (বুধবার) থেকে শুরু হতে যাওয়া সুপার এইট পর্বের আগে নতুন করে উঠেছে সেই প্রসঙ্গ। গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচ বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হয়েছিল। সুপার এইটেও বেশিরভাগ ম্যাচেই একই শঙ্কা রয়েছে। সেই তালিকায় আছে টাইগারদের তিনটি ম্যাচও।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বের সব ম্যাচই হবে ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ান অঞ্চলের বৈরি আবহাওয়া চোখ রাঙাচ্ছে অংশগ্রহণকারী দেশগুলোতে। এই পর্বে যুক্তরাষ্ট্রে কোনো ম্যাচ নেই, অবশ্য দেশটির বিশ্বকাপ আয়োজনও শেষ গ্রুপ পর্বের মধ্য দিয়ে। সুপার এইটের ম্যাচগুলি হবে বার্বাডোজ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং অ্যান্টিগায়। এই চার জায়গাতেই জুন মাসের বাকি দিনগুলোতে আছে বৃষ্টির সম্ভাবনা।

স্থানীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ব্রিজটাউনের আকাশে আগামী কয়েকদিন ঘন কালো মেঘ থাকবে। এ ছাড়া আগামী শুক্রবার অতিবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ওইদিন সেখানে ম্যাচ খেলবে ভারত-আফগানিস্তান। এ ছাড়া বাকি ভেন্যুগুলোতেও আগামী এক সপ্তাহ বৃষ্টির জোর সম্ভাবনার কথা জানাচ্ছে পূর্ভাবাস বিষয়ক ওয়েবসাইট ‘অ্যাকুওয়েদার’।

চলতি বিশ্বকাপে কেবল দুটি ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। ম্যাচ দুটি হচ্ছে প্রথম সেমিফাইনাল ও ফাইনাল। এ ছাড়া দ্বিতীয় সেমিফাইনালেও নেই কোনো রিজার্ভ ডে, যেখানে আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ম্যাচটি নির্ধারিত হয়েছে ভারতের (যদি সেমিফাইনালে ওঠে)। সেই ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হলে পয়েন্টের ভিত্তিতে এগিয়ে থাকা দল যাবে ফাইনালে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!