1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ভালো মানুষ’ হওয়ার প্রত্যাশায় হজ করবেন সানিয়া মির্জা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

‘ভালো মানুষ’ হওয়ার প্রত্যাশায় হজ করবেন সানিয়া মির্জা

প্রতিনিধি

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান ও পাঁচ স্তম্ভের একটি পবিত্র হজ। গুনাহ থেকে পরিশুদ্ধির লক্ষ্যে প্রতি বছর যিলহজ মাসে ফরজ এই বিধান পালন করেন মুসলিম ধর্মাবলম্বীরা। সে লক্ষ্যে এবার হজ করার ঘোষণা দিয়েছেন ভারতীয় টেনিস কিংবদন্তি সানিয়া মির্জা। এর মাধ্যমে ‘ভালো মানুষ’ হওয়া, ‘বিনম্র হৃদয়’ ও ‘শক্ত ঈমান’ নিয়ে প্রত্যাবর্তনের আশা সানিয়ার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক টুইট বার্তায় এই ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। সৌদি আরবের অভ্যন্তরীণ এবং সারা বিশ্ব থেকে দেশটিতে জড়ো হওয়া হজযাত্রীরা এই দিন থেকে হজের যাবতীয় আচার অনুষ্ঠান শুরু করবেন।

হজের ঘোষণা দিয়ে সানিয়া মির্জা লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দিত ও সৌভাগ্যবান যে এবার পবিত্র হজে যাওয়ার মতো দারুণ একটি সুযোগ পেয়েছি। এই অভিজ্ঞতা অর্জনে আমি প্রস্তুত, আমার যেকোনো ধরনের অপরাধ বা ভুল আচরণের জন্য ক্ষমা চাচ্ছি। আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক পুনর্জীবন লাভের এমন সুযোগ (হজ পালনে) পাওয়ায় আমার মন কৃতজ্ঞতায় ভরে গেছে। আল্লাহ আমার সকল প্রার্থন কবুল করুন এবং তার পথে অবিচল রাখুন।’

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন সানিয়া। এক বিবৃতিতে তার পরিবার জানায়, কয়েক মাস আগেই তাদের বিচ্ছেদ হয়েছে। এ নিয়ে অনুরাগীদের জল্পনা না ছড়ানোর অনুরোধও করেন সাবেক টেনিস তারকা। এই ঘোষণার আগেই অবশ্য শোয়েব মালিক পাকিস্তানি মডেল ও অভিনেত্রী সানা জাবেদকে বিয়ে করেন। তবে সানিয়া নতুন কোনো আর কারও সঙ্গে সম্পর্কে জড়াননি, এমনকি এ নিয়ে ভাবছেন না বলেও জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!