1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শ্রীপুরে পুকুরে ডুবে দুই মাদরাসাছাত্রের মৃত্যু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শ্রীপুরে পুকুরে ডুবে দুই মাদরাসাছাত্রের মৃত্যু

প্রতিনিধি

মৃত নাসির (১০) উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের মো. কাইয়ুমের ছেলে ও জাহিদ (১০) কাওরাইদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে। তারা দুজনই কাওরাইদ স্টেশন মহল্লার দারুল উলুম মাদরাসার হেফ্জ বিভাগের শিক্ষার্থী ছিল।

নাসিরের চাচা যুবলীগ নেতা রতন মন্ডল জানান, বৃহস্পতিবার মাদরাসা ঈদের ছুটি দিলে তারা দুজন বাড়িতে আসে ঈদ করতে। শুক্রবার সকালে নাসিরের বাড়িতে বেড়াতে আসে তার সহপাঠী জাহিদ। এরপর তারা দুজনে বাড়ির পাশে নতুন খনন করা একটি পুকুরের পাড়ে বসে খেলছিল। এ সময় পুকুরের পাড় ভেঙে দুজনই পানিতে পড়ে ডুবে যায়। এরপর নাসিরকে অনেকক্ষণ  না দেখে তাকে খোঁজাখুঁজি করেন তার মা। পরে বাড়ির পাশের পুকুরে তাদের জুতা ভাসতে দেখে পানিতে ঝাঁপ দিয়ে তাদের উদ্ধার করেন জাহিদের মা। এরপর তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সামাদ জানান, নিহত দুই মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কোনা অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!