1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঘাম ঝরানো জয়ে আর্জেন্টিনার কোপা প্রস্তুতি শুরু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

ঘাম ঝরানো জয়ে আর্জেন্টিনার কোপা প্রস্তুতি শুরু

প্রতিনিধি

নিজের পছন্দের একাদশের অনেককেই পাননি কোচ লিওনেল স্কালোনি। আবার স্কোয়াডে থাকা সবাইকে কিছুটা সুযোগ দিতেও মরিয়া ছিলেন আর্জেন্টাইন বস। যে কারণে লিওনেল মেসির মতো তারকাকেও বেঞ্চে রাখতে দ্বিতীয়বার ভাবেননি এই মাস্টারমাইন্ড। ক্লাবে তুলনামূলক কম সুযোগ পাওয়া হুলিয়ান আলভারেজ কিংবা জিওভানি লো সেলসোদেরই অনেকটা সময় মাঠে রেখেছেন। আর্জেন্টিনার খেলায় সেটার কিছুটা ছাপও পড়েছে বটে। 

 

কোপা আমেরিকার আগে ইকুয়েডরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মেসিকে বাদ দিয়েই শুরুর একাদশ সাজালেন কোচ লিওনেল স্কালোনি। তাতে শুরুর দিকে আর্জেন্টিনাকে খানিক ছন্নছাড়া লাগলেও, পরে ঠিকই নিজেদের গুছিয়ে নিয়েছে। প্রথমার্ধেই এসেছে দলের জয়সূচক গোল। সেটাও অভিজ্ঞ আনহেল ডি মারিরার পা থেকে।

দ্বিতীয়ার্ধে মেসি ছিলেন। আর্জেন্টিনার দলে ট্যাকটিকাল পরিবর্তন ছিল। কিন্তু গোলের দেখাটাই পেল না বিশ্বচ্যাম্পিয়নরা। ইকুয়েডরের পাঁচজনের ডিফেন্স বারবার পরীক্ষা নিয়েছে আর্জেন্টিনার। তাতে মেসি-লাউতারোরা যে খুব বেশি সাবলীল ছিলেন বলা চলে না। শেষ পর্যন্ত ডি মারিয়ার ৩৯ মিনিটের ওই ১ গোলেই ঘাম ঝরানো জয় তুলে নেয় আর্জেন্টিনা।

কোপা আমেরিকার আগে প্রস্তুতি ম্যাচে মেসিকে বাদ দিয়েই শুরুর একাদশ সাজালেন কোচ লিওনেল স্কালোনি। তাতে শুরুর দিকে আর্জেন্টিনাকে খানিক ছন্নছাড়া লাগলেও, পরে ঠিকই নিজেদের গুছিয়ে নিয়েছে। আর গোছানো সেই আর্জেন্টিনার গোলের দেখা পেতেও সময় লাগেনি খুব বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!