1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আর্জেন্টিনার কোপা দল থেকে বাদ পড়ছেন যে ৩ জন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

আর্জেন্টিনার কোপা দল থেকে বাদ পড়ছেন যে ৩ জন

প্রতিনিধি

কোপা আমেরিকা আসন্ন, দুই সপ্তাহও সময় নেই দলগুলোর হাতে। তার আগে চূড়ান্ত প্রস্তুতি সারছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ ফেবারিট দলগুলো। অবশ্য কোপার আগে লিওনেল মেসি–আনহেল ডি মারিয়ারা দুটি প্রীতি ম্যাচ খেলবেন। আগামীকাল (সোমবার) তাদের প্রতিপক্ষ ইকুয়েডর ও শুক্রবার খেলবে গুয়াতেমালার বিপক্ষে। তবে এখনও কোপার জন্য দল চূড়ান্ত করেননি লিওনেল স্কালোনি। ঘোষিত ২৯ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়বেন তিন ফুটবলার।
মূলত দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে মে মাসের মাঝামাঝিতে ঘোষণা করা হয়েছিল বিশ্বচ্যাম্পিয়নদের প্রাথমিক দল। ওই স্কোয়াড থেকে ৩ জনকে বাদ দিয়ে ২৬ ফুটবলার নিয়ে চূড়ান্ত হবে কোপা আমেরিকার দল। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্কালোনি কোপার স্কোয়াডে ২৩ ফুটবলারের থাকা একরকম নিশ্চিত করেছেন। এরপর বাকি ছয়জন থেকে বেছে নেওয়া হবে তিনজকে।

ইকুয়েডর ম্যাচের পারফরম্যান্স দেখেই তিনটি পজিশনে তিনজনকে চূড়ান্ত করতে পারেন স্কালোনি। সেন্টার ব্যাক পজিশনে মোটামুটি দলে থাকা নিশ্চিত নিকোলাস ওটামেন্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও জার্মান পেজ্জেয়ার। তাদের সঙ্গী হওয়ার দৌড়ে আছেন ফিওরেন্টিনার লিওনার্দো বালের্দি ও মার্সেইয়ের লুকাস মার্টিনেজ কুয়ার্তা। কুয়ার্তা এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১২ ম্যাচ খেলেছেন, ২৫ বছর বয়সী বালের্দি খেলেছেন ২ ম্যাচ। সবশেষ মৌসুমে দুজনই নিজ নিজ ক্লাবের হয়ে ছিলেন একাদশের নিয়মিত মুখ। কুয়ার্তা অবশ্য রক্ষণ সামলানোর পাশাপাশি প্রতিপক্ষের গোলমুখেও সক্রিয়, ৪২ ম্যাচে তিনি ৮ গোল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!