1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কী করলে সব ঠিক হয়ে যাবে জানালেন তাসকিন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

কী করলে সব ঠিক হয়ে যাবে জানালেন তাসকিন

প্রতিনিধি

মে মাসের ১৫ তারিখ আমেরিকার উদ্দেশে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। এরপর সেখানে পৌছে আমেরিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরে বসে টাইগাররা। যে কারণে আলোচনা-সমালোচনার তীরে ব্যাপকভাবে বিদ্ধ হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এছাড়া যথেষ্ট অনুশীলন না করে টিম হোটেলে থাকা নিয়েও উঠছে প্রশ্ন।

সে সব প্রশ্নের উত্তর জানালেন তাসকিন আহমেদ। ডালাসে অনুশীলন শেষে আজ গণমাধ্যমে এই পেসার বলেন, ‘শুধু আমরা না। আবহাওয়ার কারণে সবদলই সেভাবে অনুশীলন করার সুযোগ পায়নি। বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল বা সুযোগ-সুবিধা তুলনামূলক কম ছিল। যুক্তরাষ্ট্রে যেহেতু নতুন ক্রিকেট হচ্ছে.. আর মানসিক অবস্থা ঠিক আছে, হ্যাঁ, হেরে একটু মোরালি ডাউন ছিলাম।’

তাসকিন আরও বলেন, ‘কিন্তু আসলে আমরা যদি জিততে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের উন্নতি নিয়ে কাজ করে যাচ্ছি। আশাবাদী যে জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।’

 

বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজের খেলা নিয়ে তাসকিন বলেন, ‘প্রায় তিনটা সেশন বোলিং করতে পারলাম। ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছি। ওভারঅল ইমপ্রুভম্যান্টস অনেক ভালো মাশাআল্লাহ। আশা করছি যে প্রথম ম্যাচ থেকেই পারব (খেলতে)। কালকে আরেকটা সেশন আছে। ইনশাআল্লাহ আশা করছি যে প্রথম ম্যাচ থেকে খেলতে পারব, বাকিটা আল্লাহর ইচ্ছা

বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজের খেলা নিয়ে তাসকিন বলেন, ‘প্রায় তিনটা সেশন বোলিং করতে পারলাম। ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছি। ওভারঅল ইমপ্রুভম্যান্টস অনেক ভালো মাশাআল্লাহ। আশা করছি যে প্রথম ম্যাচ থেকেই পারব (খেলতে)। কালকে আরেকটা সেশন আছে। ইনশাআল্লাহ আশা করছি যে প্রথম ম্যাচ থেকে খেলতে পারব, বাকিটা আল্লাহর ইচ্ছা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!