1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি

গ্রেপ্তার জঙ্গির নাম আরাফাত হোসেন (১৯)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত ১টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, ১টি মেমোরিকার্ড ও বিভিন্ন উগ্রবাদী লেখা সংবলিত ৩৮ পাতা স্ক্রিনশটের প্রিন্টেড কপি জব্দ করা হয়।

সোমবার (৩ মে) এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার কক্সবাজার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য ও সমর্থক। গ্রেপ্তার আরাফাত ও তার অন্যান্য সহযোগীরা ধর্মীয় অপব্যাখ্যাকে পুঁজি করে বাংলাদেশের সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে ‘আনসার আল ইসলাম’ এর কর্মকাণ্ডকে গতিশীল ও সংগঠিত করার চেষ্টা করে আসছিলেন। তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে উৎখাত করে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন ইলেক্ট্রনিক মাধ্যম ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ‘আনসার আল ইসলাম’ এর কথিত নেতা জসিম উদ্দিন রাহমানি ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন এর বক্তব্যসহ বিভিন্ন উগ্রবাদী কন্টেন্ট এর প্রচার-প্রচারণার মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডে সর্বসাধারণকে প্ররোচিত করে আসছিলেন।

গ্রেপ্তারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রোজ করা হয়েছে বলেও জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!