1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ফুটবল কোনো রূপকথা নয়’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘ফুটবল কোনো রূপকথা নয়’

প্রতিনিধি

আরও একবার শিরোপার খুব কাছে গিয়ে হতাশার হার। তুমুল আক্রমণে প্রথমার্ধে রিয়াল মাদ্রিদের ভিত নাড়িয়ে দেওয়ার পরও বরুশিয়া ডর্টমুন্ডের হলুদ শিবির তাই তো শোকে ‘নীল’! ওয়েম্বলিতে ২০১৩ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে তারা হেরেছিল ২–১ ব্যবধানে। গতকাল দ্বিতীয়বার একই মাঠে ২-০ গোলে রিয়ালের কাছে হেরে গেছে ডর্টমুন্ড। ফলে দুই ফাইনালে হারের তিক্ততা নিয়েই ক্লাবটির হয়ে বিদায় হয়ে গেল মার্কো রয়েসের। তিনিও বুঝলেন– ‘ফুটবল কোনো রূপকথা নয়’!

অবশ্য এমন মন্তব্য রয়েসের ‍মুখ থেকে আসেনি। ম্যাচ শেষে ডর্টমুন্ড তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছে, ‘ফুটবল কোনো রূপকথা নয় এবং এখানে সব সময় শেষটা সুখের হয় না।’ এরপর সমর্থকদের অফুরান ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানায় ডর্টমুন্ড, ‘আমাদের এই গল্প চলমান থাকবে, তবে তোমাদের সমর্থন ছাড়া সেটি সম্ভব নয়। এসব মিলিয়েই আমাদের বিষ্ময়কর এই হলুদ বন্ধন।’

রয়েসের মতো ডর্টমুন্ডের আরেক তারকা ম্যাট হামেলসও হয়তো শেষ ম্যাচ খেলে ফেলেছেন। যদিও তিনি আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ২০১২ সাল থেকে রয়েস টানা ১২ মৌসুম আর হামেলস ডর্টমুন্ডের হলুদ জার্সি গায়ে তুলেছেন ১৪ মৌসুম। দুজনের কারোরই চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি। দুইবার জার্মানির সর্বোচ্চ প্রতিযোগিতা বুন্দেস লিগা জিতেছেন হামেলস, রয়েসের কপালে সেটিও জোটেনি। ২০১৩–এর পর ২০২৪ আসরেও তারা দলকে ইউসিএল ফাইনালে তুলে ডুবেছেন চূড়ান্ত হতাশায়।

৩৪ বয়সী জার্মান স্ট্রাইকার রয়েস বরুশিয়ার হয়ে ৪২৯ ম্যাচে গোল করেছেন ১৭০টি। ক্লাব ছাড়ার কথা তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন। ফলে ওয়েম্বলিতে শেষবার ডর্টমুন্ড জার্সি গায়ে তুলবেন সেটা জানাই ছিল। তবে রূপকথার নায়ক হওয়া হলো না শেষ ম্যাচেও। অন্যদিকে দুই মেয়াদে ক্লাবটির হয়ে খেলেছেন হামেলস। তিনি নতুন করে ডর্টমুন্ডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবেন নাকি ভিন্ন ক্লাবে যাবেন সেটি এখনও অনিশ্চিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!