1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিউইয়র্কে দুয়ো শুনলেন ব্যর্থ লিটন-শান্তরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নিউইয়র্কে দুয়ো শুনলেন ব্যর্থ লিটন-শান্তরা

প্রতিনিধি

লম্বা সময় ধরে অফফর্মে বাংলাদেশের টপ অর্ডার। বিশেষ করে লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি তারা। বরং ভারতের বিপক্ষে দ্রুত সাজঘরে ফিরে দলের বিপদ বাড়িয়েছেন। এমন বাজে পারফরম্যান্সের কারণে মাঠেই শান্ত-লিটনদের দুয়ো দিয়েছেন সমর্থকরা।]

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করেছিল ভারত। দলের হয়ে ঋষভ পন্ত ৩২ বলে ৫৩ রান করেন। তাছাড়া হার্দিক পান্ডিয়া ৪০ ও সূর্যকুমার যাদব ৩২ রান করেছেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন সৌম্য। ২ বল খেলে ডাক মারেন এই ওপেনার। তিনে নেমে ৮ বলে ৬ রানের বেশি করতে পারেননি লিটন দাস। আর চারে নেমে ৬ বল খেলেও রানের খাতা খোলার আগেই ফিরেছেন শান্ত।

টপ অর্ডারের তিন ব্যাটারের এমন ব্যর্থতায় ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ। তাতে হতাশ হয়েছেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। লিটন-শান্তরা যখন ব্যর্থ হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন তখন গ্যালারিতে বসে দুয়ো দিয়ে নিজেদের ক্ষোভ ঝেড়েছেন সমর্থকরা।

অবশ্য শেষের দিকে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। দুই অভিজ্ঞ ব্যাটারের কল্যাণে একশ পার হয় বাংলাদেশের ইনিংস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!