ইপেপার / প্রিন্ট
ক্রিকেটে পরিচিত না হলেও আমেরিকান ফুটবল, বাস্কেটবল ও বেসবলের দেশ যুক্তরাষ্ট্রে বসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এবারের আসরের যৌথ আয়োজক তারা।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাম ঘোষণাকে অনেকে ক্রিকেটের বিশ্বায়ন হিসেবে দেখছেন। আমেরিকান ক্রিকেটের প্রধান পরাগ মারাঠি জানান, প্রবৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে কৌশলগত বাজার হিসেবে দেখেছে আইসিসি। যেটা বিশ্ব ক্রিকেটের উন্নয়নের জন্য দরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ক্রিকেটও এতে এগিয়ে যাবে বলে মনে করেছে আইসিসি, বলেন মারাঠি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাম ঘোষণাকে অনেকে ক্রিকেটের বিশ্বায়ন হিসেবে দেখছেন। আমেরিকান ক্রিকেটের প্রধান পরাগ মারাঠি জানান, প্রবৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে কৌশলগত বাজার হিসেবে দেখেছে আইসিসি। যেটা বিশ্ব ক্রিকেটের উন্নয়নের জন্য দরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ক্রিকেটও এতে এগিয়ে যাবে বলে মনে করেছে আইসিসি, বলেন মারাঠি।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে ক্রিকেটের অগ্রগতি দেখা যাচ্ছে। আইপিএলের মতো করে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট বা এমএলসি শুরু হয়েছে। মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা, অ্যাডবির কর্মকর্তা শান্তনু নারায়ণের মতো ব্যক্তিরা এমএলসিতে বিনিয়োগ করেছেন। আর ইংল্যান্ডের জেসন রয়, ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারাইন, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, দক্ষিণ আফ্রিকার রাবাদার মতো ক্রিকেটাররা এসব লিগে খেলেছেন।