1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চেক জালিয়াতির পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

চেক জালিয়াতির পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

প্রতিনিধি

চেক জালিয়াতির মামলায় নাজমুল আহম্মেদ ওরফে সোহাগ (৪৩) নামে এক পারোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩১ মে) দুপুরে এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোহাগের বিরুদ্ধে ২০১৭ সালে চেক জালিয়াতির একটি মামলা রয়েছে। সে মামলায় ২০২৩ সালে তাকে ছয় মাসের কারাদণ্ড ও দুই লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। সোহাগ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন ছিল। সর্বশেষ ঢাকার বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপন করেছিল। এন্টি টেরোরিজম ইউনিট গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সোহাগকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সোহাগকে নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!