1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কিংস অ্যারেনায় সাবিনাদের অভিষেক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কিংস অ্যারেনায় সাবিনাদের অভিষেক

প্রতিনিধি

বাংলাদেশের ফুটবলে এখন প্রধান ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনা। ঘরোয়া ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলের ভরসাও এখন কিংস অ্যারেনা। ক্লাব ও জাতীয় পুরুষ ফুটবল দলের একাধিক আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই ভেন্যুতে। সাবিনা খাতুনরা প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলবেন কিংস অ্যারেনায়। 

 

আজ (শুক্রবার) বিকেল পৌনে ছয়টায় কিংস অ্যারেনায় বাংলাদে

শ চাইনিজ তাইপের মুখোমুখি হয়েছে। তাইপে বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়ে। এমন দলের বিপক্ষে আজ লাল-সবুজের মেয়েদের একাদশে অভিষেক হয়েছে একজনের। জাতীয় দলের নিয়মিত মুখ মারিয়া মান্ডা ইনজুরির কারণে দলে নেই। ব্রিটিশ কোচ বাটলার আস্থা রেখেছেন মুনকি আক্তারের ওপর। সেই মুনকি আক্তারের সিনিয়র দলে অভিষেকও হয়েছে। তাইপের বিপক্ষে নতুন করে ডাক পেয়েছেন এমন ফুটবলার চারজন। গোলরক্ষক ইয়ারজান, ফরোয়ার্ড প্রীতি ও সাগরিকারও সিনিয়র দলে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।

জাতীয় দলের নির্ভরযোগ্য গোলরক্ষক রুপ্না চাকমা লিগের শেষ ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন। তাকে নিয়ে খানিকটা শঙ্কা ছিল। সব শঙ্কা কাটিয়ে আজ ম্যাচের শুরু থেকেই খেলছেন নারী সাফের সেরা এই গোলরক্ষক। সিনিয়র দলে মারিয়া, কৃষ্ণা, সানজিদা নিয়মিত ও গুরুত্বপূর্ণ সদস্য। মারিয়া ও কৃষ্ণা ইনজুরির জন্য নেই। সানজিদারও খানিকটা চোট রয়েছে। তাই আজকের ম্যাচে সানজিদাকে একাদশে রাখেননি কোচ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!