1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মার্টিনেজ তো একটা পাগল, প্রতিপক্ষ হিসেবে অসহ্যকর’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

মার্টিনেজ তো একটা পাগল, প্রতিপক্ষ হিসেবে অসহ্যকর’

প্রতিনিধি

অ্যাস্টন ভিলায় খেলেন এমিলিয়ানো মার্টিনেজ আর রোমেরো খেলেন টটেনহ্যামে। প্রিমিয়ার লিগে দুইজন ভিন্ন ভিন্ন দলে খেললেও এবার অপেক্ষায় আছেন জাতীয় দলের হয়ে মাঠে নামার। তার আগে এমিলিয়ানো সম্পর্কে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন রোমেরো।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডিস্পোর্তসকে দেওয়া সাক্ষাৎকারে রোমেরো বলেন, ‘দিবু (মার্টিনেজ) তো একটা পাগল। প্রতিপক্ষ হিসেবে অসহ্যকর। এই মুহূর্তে নিজের সেরা সময় কাটাচ্ছে। আর্জেন্টাইন হিসেবে ব্যাপারটা উপভোগ করি। সে এমন একজন মানুষ, যে নিচ থেকে উঠে এসে এখন বিশ্বসেরা গোলকিপার। দেখতে ভালো লাগে। মানুষ হিসেবেও অসাধারণ।’

২০২১ ও ২০২২ এ কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপজয়ী দলের সদস্য এমিলিয়ানো ও রোমেরো। যে দলের প্রাণভোমরা লিওনেল মেসি। আর্জেন্টাই সুপারস্টারের হাতে ট্রফি দেখা রোমেরোর কাছে অন্যতম চমৎকার দৃশ্য। মেসি যতদিন খেলবেন, তত দিনই উপভোগ করে যেতে চান রোমেরো।

মেসির বিষয়ে রোমেরো বলেন, ‘সে (মেসি) তার চমৎকার ক্যারিয়ারে যে ট্রফিগুলো মিস করছিল, সেগুলো অর্জনে আমরা অংশ ছিলাম। তার হাতে ট্রফি তুলতে দেখাটা ছিল আরও বেশি চমৎকার। সে যত দিন থাকবে, তত দিনই আমরা উপভোগ করব।’

সম্প্রতি ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যে দলের অন্যতম সদস্য লিসান্দ্রো মার্টিনেজ। চোট কাটিয়ে দলে ফেরা এ ডিফেন্ডার ম্যানইউর শিরোপা জেতার পেছনে রেখেছেন দারুণ অবদান। জাতীয় দলের সতীর্থের প্রশংসা করতে ভোলেননি রোমেরো।

তিনি বলেন, ‘সে (লিসান্দ্রো) বারবার চোটে পড়েছে, তবে হাল ছাড়েনি। মাঠে ফিরে দারুণ খেলেছে। ম্যানচেস্টার ইউনাইটেডে ওর মতো খেলোয়াড় নেই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!