1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৩৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

৩৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

প্রতিনিধি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে টানা ৩৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকাল ৯টা থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেটে গেলে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে এই রুটে লঞ্চ চলাচল এখনো বন্ধ রয়েছে।

এর আগে গত রোববার (২৬ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলের দিকে প্রবেশ করলে পদ্মা নদী উত্তাল হতে শুরু করে। তাই নৌ-দুর্ঘটনা এড়াতে ওইদিন রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাহউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পদ্মা নদী উত্তাল ছিল। যার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। নদী স্বাভাবিক হলে প্রায় ৩৬ ঘণ্টা পর আজ সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে ১০টি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় যানবাহনের কোনো সিরিয়াল নেই।দৌলতদিয়া ঘাটের বিআইডাব্লিউটিএ-এর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম বলেন, লঞ্চ চালানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত পাইনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে লঞ্চ চলাচল শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!