1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারের আশুলিয়ায় গত ২৪ ঘণ্টায় ৬ জনের মরদেহ পেয়েছে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সাভারের আশুলিয়ায় গত ২৪ ঘণ্টায় ৬ জনের মরদেহ পেয়েছে

প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় গত ২৪ ঘণ্টায় পৃথক স্থান থেকে ৬ জনের মরদেহ পেয়েছে পুলিশ। এদের মধ্যে চারজনেরই গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনার একটিতে মানিক (২০) নামের একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ মে) বিকেলে থেকে আজ শনিবার (১৮ মে) বিকেল পর্যন্ত আশুলিয়ার বাইপাইল, পলাশবাড়ী, জামগড়া, কান্দাইল ও কাঠগড়া পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার দিয়া ডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের মেয়ে রিয়া মনি (১৮), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার উত্তর হরিপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে মাসুদ (৩২), দিনাজপুর জেলার সদর থানার মামুদপুর গ্রামের মো. মইনুল রহমানের ছেলে মো. মঞ্জরুল (২২), টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার ইসপিনজারপুর এলাকার মো. হাবুল মিয়ার মেয়ে মোছা. সুরমা আক্তার (২০), বগুড়া জেলার শেরপুর থানার কাজর খামারকান্দি এলাকার মাসুম আলীর স্ত্রী সুস্মিতা খাতুন (২৩), ও সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার রামখেরা গ্রামের সাচ্চু মিয়ার মেয়ে নুপুর (১৬)।

আশুলিয়া থানা পুলিশ জানায়, শনিবার (১৮ মে) বিকেল ৫ টার দিকে আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতাল থেকে রিয়া মনি (১৮) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, আজ দুপুরে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকার পেয়ারলেস হাসপাতালে সামনে থেকে মাসুদ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, উচ্চ রক্তচাপে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এছাড়া আজ ভোর রাতে আশুলিয়ার কান্দাইল পশ্চিমপাড়া এলাকা থেকে সুস্মিতা খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সুস্মিতা খাতুন  মানুষিক ভারসাম্যহীন ছিলেন বলে নিশ্চিত করেছেন তার স্বামী মাসুম আলী।

এছাড়া গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে মোছা. সুরমা আক্তার (২০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনিও গলায় ফাঁসি দিয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

এদিকে গতকাল শুক্রবার বিকেলে আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকা থেকে নুপুর (১৬) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রেমে ব্যর্থ হয়ে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের।

ঘটনার পর থেকে প্রেমিক সুজন পলাতক রয়েছে। তবে নুপুর ও তার প্রেমিক সুজন দুজনই অপ্রাপ্তবয়স্ক। এ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!