1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ত্রিপুরা সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

ত্রিপুরা সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

অনলাইন ডেস্ক :

প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ত্রিপুরা সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি । খাগড়াছড়ির পশ্চিম গোলাবাড়ি এলাকাবাসীর আয়োজনে মর্মসিংহ বলি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গতকাল শনিবার তিনি এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, ত্রিপুরা সম্প্রদায়কে সাহসী মনোভাব নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নিষ্ঠা ও সততার সাথে, মানবিক গুণাবলী দিয়ে দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বিশ্বের অন্যান্য জাতির সাথে তাল মিলিয়ে নিজস্ব খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে দেশকে স্মার্ট হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ও অনুপ্রেরণায় সকলে মিলেমিশে দেশের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। নিজেদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশকে সমৃদ্ধ ও বিকশিত করার জন্য প্রধানমন্ত্রী নিরন্তর কাজ করে যাচ্ছেন। তিনি দেশের ভালো খেলোয়াড়দের মূল্যায়ণ করেন।

প্রতিমন্ত্রী খেলোয়াড়দের আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠার জন্য সমাজের ইতিবাচক কাজগুলো নিষ্ঠার সাথে সম্পন্ন করার পরামর্শ দেন। বৈসাবি উপলক্ষে পশ্চিম গোলাবাড়ি এলাকাবাসী এ খেলার আয়োজন করে। গতকাল বিকেল হওয়ায় সাথে সাথে শতশত লোক ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হতে থাকে। সন্ধ্যা ৬টায় বলি খেলা শুরু হয়। খেলায় বিভিন্ন এলাকা থেকে ১২ জন খেলোয়াড় অংশ নেন।

চূড়ান্ত খেলায় খাগড়াপুর এলাকার টনি ত্রিপুরাকে হারিয়ে গোলাবাড়ি এলাকার উপাচিং মারমা চ্যাম্পিয়ন হয়। বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক এ খেলা উপভোগ করে। আয়োজকরা জানান গত বছর থেকে বৈসাবি উৎসব উপলক্ষে এ বলি খেলা অনুষ্ঠিত হচ্ছে। এখন থেকে প্রতি বছর বৈসাবি উৎসব শেষে এ খেলা ধারাবাহিকভাবে পরিচালিত হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। পশ্চিম গোলাবাড়ি এলাকার কারবারি জ্ঞানেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুয়া, আইনজীবী সমিতির সভাপতি আশুতোষ চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক রোমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা, জব্বার আলী বলী খেলার সাবেক চ্যাম্পিয়ন মর্ম সিংহ ত্রিপুরা প্রমূখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!